ইশারা ভাষা করুণা নয়, অধিকার-রাষ্ট্রই তা নিশ্চিত করবে - সমাজকল্যাণ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইশারা ভাষা করুণা নয়, অধিকার-রাষ্ট্রই তা নিশ্চিত করবে - সমাজকল্যাণ উপদেষ্টা
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬



ইশারা ভাষা করুণা নয়, অধিকার-রাষ্ট্রই তা নিশ্চিত করবে - সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘ইশারা ভাষা করুণা নয়। বাক ও শ্রবণ প্রতিবন্ধী নাগরিকদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব কোনো চ্যারিটি নয়-এটি তাদের অধিকার।’

আজ ঢাকায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে বাংলা ইশারা ভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, ইশারা ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষের ভাষাগত পরিচয়, আত্মমর্যাদা ও নাগরিক অধিকারের ভিত্তি। একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও বিচার ব্যবস্থায় সকল নাগরিকের সমান প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

উপদেষ্টা আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও গণমাধ্যমে ইশারা ভাষার ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব। সরকারি গণমাধ্যমে ইশারা ভাষার ব্যবহার এর ইতিবাচক উদাহরণ।

অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তরিকুল আলম (অতিরিক্ত সচিব) সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন সরকার। অনুষ্ঠান শেষে মেধাবী বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:২৯:৪৪   ১৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ