সরিষাবাড়ী কলেজের স্বতন্ত্র পরিচয় কেড়ে নেওয়ার চক্রান্ত: সংবাদ সম্মেলনে প্রতিবাদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ী কলেজের স্বতন্ত্র পরিচয় কেড়ে নেওয়ার চক্রান্ত: সংবাদ সম্মেলনে প্রতিবাদ
শনিবার, ৩১ মে ২০২৫



সরিষাবাড়ী কলেজের স্বতন্ত্র পরিচয় কেড়ে নেওয়ার চক্রান্ত: সংবাদ সম্মেলনে প্রতিবাদ

জামালপুর প্রতিনিধি : বিগত আ.লীগ শাসন আমলে বৈষম্যের শিকার জামালপুরের ঐতিহ্যবাহী “সরিষাবাড়ী কলেজ” জাতীয়করণে দাবি ও বঙ্গবন্ধু কলেজের নাম পরিবর্তন করে “সরিষাবাড়ী সরকারি কলেজ” নামকরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১মে) বেলা ১১টায় সরিষাবাড়ী কলেজ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করেন বৈষম্যের শিকার সরিষাবাড়ী কলেজ কতৃর্পক্ষ।

সরিষাবাড়ী কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক খায়রুল আলম শ্যামল এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কলেজের বর্তমান দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ আমিমুল এহছান শাহীন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল বারিক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. জহুরুল ইসলাম পিন্টু, সাবেক ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মিলন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এবিএম সাইদুল হাসান শিপন, সাবেক জি.এস রবিউল ইসলাম, কলেজের সাবেক ভিপি বিকাশ চন্দ্র সাহা লিটন, শ্যামল, সরিষাবাড়ী ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, পৌর ছাত্রদলের আহবায়ক সবুজ মিয়া প্রমূখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ১৯৬৭ সালে তৎকালীন কিছু বরেণ্য শিক্ষাবীদ সুধীজনের ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় ১০: ৯৪ একর জমির উপর প্রতিষ্ঠিত হয় সরিষাবাড়ী কলেজ। আজ সেই কলেজের নাম যশ খ্যাতি বিনষ্ট করার অপতৎপরতায় একটি কুচক্রী মহল সর্বত্র সচেষ্ট। বিগত আ.লীগ আমলে এই কলেজকে সরকারি না করে অর্পিত সম্পত্তির উপর প্রতিষ্ঠিত শুধুমাত্র বঙ্গবন্ধু নামকরণ করায় কলেজটিকে তারা সরকারি ঘোষণা করেন। যেখানে শিক্ষার্থীর সংখ্যা ছিলো মাত্র ২শত।

এখন আবার উদ্দেশ্য প্রণোদিতভাবে বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তন করে, সরিষাবাড়ী কলেজ এর নামের সাথে হুবহু মিল রেখে, সরিষাবাড়ী সরকারি কলেজ নামকরণ করা হয়েছে। এতে কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সেই সাথে মূলতঃ সরিষাবাড়ী কলেজকেই তারা জাতীয়করণ করার দাবি জানান। দাবি পুরণ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে বলেও বক্তারা হুঁশিয়ারী দেন। এসময় সরিষাবাড়ী কলেজ এর সকল শিক্ষক-শিক্ষিকা ও কলেজ ছাত্রদলের প্রাক্তন ও বর্তমান নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:১৩   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা
ঢাকায় পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী
সরিষাবাড়ীতে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই
বিএনপি ‘দখল’ হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
মন্দ কাজগুলো করে আপনারা মাজারের ওপর দোষ চাপাচ্ছেন
চামড়া শিল্পখাত উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউএন উইমেনের ডেপুটি ডাইরেক্টরের সাক্ষাৎ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে : কৃষিমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ