সুনামগঞ্জে শাড়িসহ ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে শাড়িসহ ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সোমবার, ২ জুন ২০২৫



সুনামগঞ্জে শাড়িসহ ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মাত্র চার দিনের ব্যবধানে সুনামগঞ্জের সুরমা নদী দিয়ে পাচারের সময় টাস্কফোর্সের অভিযানে আরও দুই কোটি টাকার ভারতীয় শাড়ি, ক্রিম ও জিরা জব্দ করেছে বিজিবি। বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা রোববার সুরমা নদীর সুনামগঞ্জ শহরতলীর হালুয়াঘাট এলাকা থেকে ভারতীয় এসব অবৈধ পণ্য জব্দ করে।

সোমবার (২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

বিজিবি জানিয়েছে, সুরমা নদী দিয়ে ইঞ্জিন চালিত নৌকার মাধ্যমে পাচারের সময় টাস্কফোর্সের অভিযানে একটি ইঞ্জিন চালিত নৌকা, ১৭০০ পিস ভারতীয় দামি শাড়ি, ৭২০০ পিস ভারতীয় দামি ক্রিম ও ১৮০ কেজি জিরা জব্দ করা হয়। অভিযানের সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় ও বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। জব্দকৃত ভারতীয় এসব পণ্যের মূল্য ২ কোটি ৩ লাখ ৬ হাজার টাকার বেশি। ভারতীয় এসব অবৈধ পণ্য জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

এর আগে গত ২৮ মে বুধবার বিকেলে সুনমাগঞ্জের বিজিবি সদর উপজেলার রক্তি নদীর নিয়ামতপুর সেতুর নিচ থেকে ইঞ্জিন চালিত একটি নৌকা, ৩৮ হাজার ৯৩০ কেজি ফুসকা, ২ হাজার ৩৬০ কেজি জিরা, তিন হাজার ২৪৩ কেজি চিনাবাদাম ও ৫৮৭ কেজি গুড়োদুধসহ দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছিল।

এ বিষয়ে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকা থেকে এনে নদীপথে পাচারকালে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় এসব পণ্য জব্দ করা হয়। পণ্যগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৮:৫৪   ২১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর
বায়ুদূষণ নিয়ন্ত্রণে ১৫ দফা দাবি যুব ও নাগরিক সমাজের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
অনিবন্ধিত অনলাইন ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার
ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির
অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ