ফিলিপাইন থেকে পরিচালিত ‍জুয়ার বাংলাদেশি এজেন্ট গ্রেফতার

প্রথম পাতা » খুলনা » ফিলিপাইন থেকে পরিচালিত ‍জুয়ার বাংলাদেশি এজেন্ট গ্রেফতার
সোমবার, ২ জুন ২০২৫



ফিলিপাইন থেকে পরিচালিত ‍জুয়ার বাংলাদেশি এজেন্ট গ্রেফতার

ফিলিপাইন থেকে পরিচালিত একটি অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট মেহেদি হাসানকে ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

রোববার (১ জুন) রাতে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় জুয়ার কাজে ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন।

মেহেদি হাসান মুরারীদহ গ্রামের জামির হোসেন মন্ডলের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) ইমরান জাকারিয়া জানান, আটক মেহেদি ফিলিপাইনভিত্তিক ‘বাংলাউইন’নামক জুয়া সাইটের স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করত। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে এজেন্ট নিয়োগ, মোবাইল ব্যাংকিং এবং অন্যান্য ডিজিটাল পেমেন্ট চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেনের ব্যবস্থা করত। এ ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ম্যাসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবহারকারীদের জুয়ায় অংশ নিতে প্রলুব্ধ করত।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তার উপর নজর রাখছিল। গোপন তথ্যের ভিত্তিতে এসআই খালিদ হাসান, এএসআই ইকলাছুর রহমান এবং হাফিজুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। আটকের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে গ্রেফতার দেখানো হয়।

এ ঘটনায় অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩:৩৫:৩৩   ২৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ