রাজধানীতে এক লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে এক লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি
মঙ্গলবার, ৩ জুন ২০২৫



রাজধানীতে এক লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর পল্টন এলাকা থেকে এক লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী বিভাগ।

পল্টন থানার গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে গতকাল সোমবার অভিযান চালিয়ে জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-মো. সাগর (৩০), মো. আল আমিন হাওলাদার (২৮) ও বাবু মাতব্বর (৫৪)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

জাল নোট তৈরির অপরাধে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারকৃত মো. সাগরের বিরুদ্ধে শাহআলী থানায় একটি ও আল আমিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি, পটুয়াখালীর দশমিনা থানায় দুইটি, শ্যামপুর থানায় একটি এবং বাবু মাদবরের বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় একটি মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:২৮:১১   ২০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামে ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ
রূপগঞ্জে অবৈধ তেল বিক্রির দায়ে ফিলিং স্টেশনকে জরিমানা
চাঁদাবাজির তথ্য বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে জানাতে বললেন সাখাওয়াত
বেশি খাওয়ার চিন্তা বাদ দিতে হবে: মামুন মাহমুদ
বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী
সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন উত্থাপন
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা হবে জনগণের বন্ধু: হুইপ বকুল
সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনে কাজ করার অঙ্গীকার স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ