তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি : সালাহ উদ্দিন আহমেদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি : সালাহ উদ্দিন আহমেদ
মঙ্গলবার, ৩ জুন ২০২৫



তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি : সালাহ উদ্দিন আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি’।

আজ রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকের মধ্য বিরতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি মনে করে, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাসের বেশি হওয়া উচিত না। যদিও কমিশন প্রস্তাব করেছে যে, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস হওয়া উচিত।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাপারে তার দল আস্থা ভোট, অর্থবিল, সংবিধান সংশোধনসহ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়টিও অন্তর্ভুক্ত করতে বলেছে। এর বাইরে সব বিষয়ে দলের বিপক্ষে ভোট দিতে পারবে। যদি কোনও সময় যুদ্ধাবস্থা তৈরি হয়, তাহলে যাতে পার্লামেন্ট মেম্বাররা তার জন্য ভোট দিতে পারে, সেটা ৭০ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এ ব্যাপারে আমরা নোট অব ডিসেন্ট দেবো।’

তিনি আরও বলেন, ‘তার দল সংসদের সব স্থায়ী কমিটির প্রধানদের পদে বিরোধী দল থেকে দেওয়ার ব্যাপারে একমত নয়। কয়েকটা কমিটিতে প্রধান বিরোধী দল থেকে করা যেতে পারে। তবে সব স্থায়ী কমিটির প্রধান বিরোধী দল থেকে দেওয়াকে তারা বাস্তবসম্মত প্রস্তাব মনে করে না। বিএনপি এখনও নারী আসন নিয়ে আলোচনা করেনি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১:৩০:৩১   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চট্টগ্রামে ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ
রূপগঞ্জে অবৈধ তেল বিক্রির দায়ে ফিলিং স্টেশনকে জরিমানা
চাঁদাবাজির তথ্য বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে জানাতে বললেন সাখাওয়াত
বেশি খাওয়ার চিন্তা বাদ দিতে হবে: মামুন মাহমুদ
বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী
সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন উত্থাপন
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা হবে জনগণের বন্ধু: হুইপ বকুল
সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনে কাজ করার অঙ্গীকার স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
ফরিদপুর হেরিটেজ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ