উন্নয়নের স্বার্থে এমপি হিসেবে মাসুদুজ্জামানের বিকল্প নেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » উন্নয়নের স্বার্থে এমপি হিসেবে মাসুদুজ্জামানের বিকল্প নেই
মঙ্গলবার, ৩ জুন ২০২৫



উন্নয়নের স্বার্থে এমপি হিসেবে মাসুদুজ্জামানের বিকল্প নেই

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন ১১ নং ওয়ার্ডের কিল্লারপুল এলাকায় হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মো. ফারুক হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই এলাকার কৃতি সন্তান মাসুদুজ্জামান মাসুদ দীর্ঘদিন ধরে বন্দর ও ফতুল্লার মানুষের পাশে থেকে উন্নয়নে ভূমিকা রাখছেন। নিজস্ব লোকবল দিয়ে তিনি সাধারণ মানুষের পাশে আছেন, ইতোমধ্যে কিছু দৃশ্যমান উন্নয়নও করেছেন।”

তারা আরও বলেন, “আপনি যতই বিত্তবান হোন না কেন, জনপ্রতিনিধি না হলে এলাকার উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের স্বার্থে একজন জনপ্রতিনিধি হিসেবে মাসুদুজ্জামান মাসুদকে আগামী নির্বাচনে এমপি হিসেবে নির্বাচিত করার কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বন্দর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, বিএনপি নেতা দিদার খন্দকার, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মহসিন উল্লাহ, ১১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সারোয়ার মুজাহিদ মুকুল, ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইছলে উদ্দিন ঈছা।

এছাড়াও বন্দর ও সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫০:৪৫   ২২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর-রাজবাড়ী সীমান্তে মাটির গর্ত থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : মির্জা ফখরুল
ফতুল্লায় ডিশ ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, চালক-হেলপার নিহত
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী
হরমুজ সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত, তবে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে: আরাঘচি
২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
আসন্ন বাজেটে সিগারেটের মূল্যস্তর কমিয়ে কার্যকর করারোপের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ