গ্রিসের ক্লাবে যাচ্ছেন হামজা,লেস্টার সিটি ছেড়ে

প্রথম পাতা » খেলাধুলা » গ্রিসের ক্লাবে যাচ্ছেন হামজা,লেস্টার সিটি ছেড়ে
বুধবার, ৪ জুন ২০২৫



গ্রিসের ক্লাবে যাচ্ছেন হামজা,লেস্টার সিটি ছেড়ে

সদ্য শেষ হওয়া মৌসুমে শেফিল্ড ইউনাইটেডকে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের প্লে-অফের ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে হেরে গেছে তার দল। এরপর ব্লেডসরা আর নতুন করে তাকে দলে রাখতে আগ্রহ দেখায়নি। ফলে ধারের মেয়াদ শেষ হওয়ায় লেস্টার সিটিতে ফিরতে হচ্ছে হামজাকে। তবে গণমাধ্যমের গুঞ্জন, ফক্সদের ডেরায় আর থাকা হচ্ছে না ২৭ বছর বয়সী মিডফিল্ডারদের। এই গ্রীষ্মেই দল বদলাতে পারেন তিনি।

তবে কি ইংল্যান্ডে হামজা চৌধুরী অধ্যায়ের সমাপ্তি হচ্ছে? ধারে শেফিল্ডে অর্ধমৌসুম খেলে লেস্টার সিটিতে ফিরলেও ক্লাবটিতে হয়ত থাকছেন না বাংলাদেশের এই তারকা মিডফিল্ডার। অন্তত গ্রিসের সাংবাদিক জিওর্গেস সানাকাসের দাবি তেমনটাই। গ্রিসের বিখ্যাত ক্লাব অলিম্পিয়াকোস হামজাকে দলে নিতে আগ্রহী বলে জানিয়েছেন তিনি।

বিউইনস্পোর্টস এফএমকে সানাকাস জানিয়েছেন, এই গ্রীষ্মে দলের শক্তি বাড়াতে যে খেলোয়াড়দের দলে ভেড়ানোর কথা ভাবছে গ্রিসের চ্যাম্পিয়নরা, তাদেরই একজন হামজা। লেস্টার সিটির এই তারকার নাম এরই মধ্যে লাল-সাদা জার্সিধারীদের দফতরে পৌঁছে গেছে বলে জানান তিনি। বিভিন্ন পজিশনে খেলতে দক্ষ এই মিডফিল্ডার মেন্ডিলিবারদের খেলার সঙ্গে দারুণভাবে মানিয়ে যাবে বলে তাদের ধারণা।

তবে হামজাকে দলে ভেড়ানোর বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ের আলোচনায় আছে বলে জানিয়েছেন এই সাংবাদিক। শেষ পর্যন্ত এই দলবদল হবে কি-না, তা জানতে আরও অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

সানাকাস জানিয়েছেন, শীতকালীন দলবদলে ধারে শেফিল্ডে যাওয়ার পর ক্লাবটির প্লে-অফ পর্যন্ত যাওয়ার পেছনে হামজা অন্যতম প্রভাবক ছিলেন। লেস্টারের সঙ্গে আরও দুই বছরের চুক্তি থাকলেও ক্লাবটি তাকে ছেড়ে দিতে ইচ্ছুক। আর এই সুযোগই কাজে লাগাতে চায় গ্রিসের ‘বিগ থ্রি’ খ্যাত ক্লাবের অন্যতম অলিম্পিয়াকোস।

এই মৌসুমে ৪৮তম বারের মতো গ্রিসের লিগ চ্যাম্পিয়ন হয়েছে অলিম্পিয়াকোস। এটিই গ্রিসের সফলতম ক্লাব।

বাংলাদেশ সময়: ১৬:০০:১২   ২০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সারের হয়ে আরও এক মৌসুম খেলবেন অ্যান্ডারসন
দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ক্যারিককে দুর্দান্ত ড্র উপহার দিল ইউনাইটেড
লোপেজের জোড়া গোলে অ্যাথলেটিকোকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
ম্যানসিটিকে হারিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম
৪০ বছর পর ‘রেলিগেশন জোনে’ ম্যানচেস্টার ইউনাইটেড
শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের
প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দ্বিশতক, বাংলাদেশের ইতিহাসে হৃদয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ