ফরিদপুরে শটগান-ইয়াবাসহ ১৪ মামলার আসামি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে শটগান-ইয়াবাসহ ১৪ মামলার আসামি গ্রেফতার
বুধবার, ৪ জুন ২০২৫



ফরিদপুরে শটগান-ইয়াবাসহ ১৪ মামলার আসামি গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারীতে দেশীয় শটগান (এলজি বন্দুক), এক রাউন্ড গুলি ও ৮শ’ পিস ইয়াবাসহ জাহিদ মোল্যা (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। জাহিদ মোল্যার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৪ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে ভোররাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার গুনবহা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহিদ মোল্যা উপজেলার গুনবহা গ্রামের মান্নান মোল্যার ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রামে তার শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে জাহিদ মোল্যাকে গ্রেফতার করে যৌথবাহিনী। অভিযানকালে ওই যুবকের তথ্যমতে একটি দেশীয় শটগান, এক রাউন্ড গুলি ও তিনটি পলিপ্যাকে থাকা ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক আব্দুর রশিদ জানান, জাহিদ মোল্যা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৪ টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে অস্ত্র নিয়ন্ত্রণ আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৫২   ২৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
নুসরাতের বাড়িতে পেট্রোলবোমার আলামত নেই, শর্টসার্কিট হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সরকারের কাছে কোনো জবাব প্রত্যাশা করি না’: সংসদে নাহিদ ইসলাম
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ