ছাড়পত্র পেয়েছে শাকিবের ‘তাণ্ডব’, দেখতে পারবে সব বয়সীরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছাড়পত্র পেয়েছে শাকিবের ‘তাণ্ডব’, দেখতে পারবে সব বয়সীরা
বুধবার, ৪ জুন ২০২৫



ছাড়পত্র পেয়েছে শাকিবের ‘তাণ্ডব’, দেখতে পারবে সব বয়সীরা

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে রায়হান রাফির ‘তাণ্ডব’। জানা গেছে এ ছবিটি সব বয়সী দর্শক দেখতে পারবে। ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফি।

বুধবার (৪ জুন) সামাজিক মাধ্যমে সিনেমাটির প্রাপ্ত ছাড়পত্রের ছবি প্রকাশ করেছেন তিনি। মূলত ‘তাণ্ডব’কে ইউ গ্রেড দেয়া হয়েছে সেন্সর থেকে। অর্থাৎ সব বয়সী দর্শক দেখতে পারবেন ছবিটি।

এদিকে তাণ্ডব দেখে ভূয়সী প্রশংসা করেছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ। বলেছেন, দুই দিন আগে স্ক্রিনিং হয়েছে তাণ্ডব-এর। ভালো হয়েছে ছবিটি। দারুণ মেকিং। এবারের ঈদের বাকি ছবিগুলোও ভালো হয়েছে।

প্রসঙ্গত, একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফির এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান। সিনেমায় বিশেষ একটি চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা শরিফুল রাজকে।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৪৫   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
বন্ধ্যাত্বের চিকিৎসায় দেশে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে গবেষণার অনন্য মডেল আইইডিসিআর : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ