মালদ্বীপে ইমিগ্রেশন কন্ট্রোলারের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালদ্বীপে ইমিগ্রেশন কন্ট্রোলারের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ
বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫



মালদ্বীপে ইমিগ্রেশন কন্ট্রোলারের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল আহমেদ ফাসিহ এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে দেশটির ইমিগ্রেশন সদর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় মিশনের কল্যাণ সহকারী জসীম উদ্দিন ও মালদ্বীপ ইমিগ্রেশনের ডেপুটি চীফ ইমিগ্রেশন অফিসার আলী সুনান উপস্থিত ছিলেন।

সাক্ষাতে দেশটির ইমিগ্রেশন ধারা চলমান অভিযান, প্রফেশনালদের জন্য ডিপেন্ডেন্ট ভিসা, অবৈধ কর্মীদের বৈধকরণ, পরিবর্তিত পাসপোর্টের তথ্য অনুযায়ী ভিসা সংশোধনসহ দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের পরিবার বেড়াতে আসা বিষয় সহজীকরণ এবং পর্যটকদের ভিসা অন এরাইভ্যাল, ডিটেনশন সেন্টারের সুযোগ সুবিধার বিষয়ে উভয়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এছাড়াও বাংলাদেশ মিশনের পক্ষ থেকে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান ও কোনোরূপ হয়রানি না করারসহ অবৈধ কর্মীদের বৈধকরণ প্রক্রিয়ায়, বৈধ হওয়ার সুযোগ প্রদানের জন্য অনুরোধ জানান ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেলকে।

মালদ্বীপে কর্মরত সকল প্রবাসী বাংলাদেশিদের দেশটির আইন মেনে চলে কাজ করার আহ্বান জানান ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫:০২:৫৩   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি
২ শতাধিক তেল-গ্যাস ক্ষেত্রের খোঁজ পেল চীন
বলিভিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি
গাজাগামী বহরের ২০টি নৌযান থেকে ১৭৫ কর্মী আটক : ইসরাইল
ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয়
চারদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে রাজা তৃতীয় চার্লস
ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলার চেষ্টা: মার্কিন অ্যাটর্নি জেনারেল
ইরানের আজাদি স্কোয়ার বন্দুক হামলা, জড়িত ৪ জনকে গ্রেফতার
পশ্চিমবঙ্গে আবার তৃণমূল এলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার শঙ্কায় মমতা
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ৩ সপ্তাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ