রাজধানীতে ৫০০ পেট্রোল টিম মাঠে, নিরাপত্তায় শতভাগ আস্থা স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে ৫০০ পেট্রোল টিম মাঠে, নিরাপত্তায় শতভাগ আস্থা স্বরাষ্ট্র উপদেষ্টার
শুক্রবার, ৬ জুন ২০২৫



রাজধানীতে ৫০০ পেট্রোল টিম মাঠে, নিরাপত্তায় শতভাগ আস্থা স্বরাষ্ট্র উপদেষ্টার

রাজধানী ঢাকার নিরাপত্তায় মাঠে ৫০০ পেট্রোল টিম কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ঈদের ছুটিতে রাজধানীসহ সারা দেশের নিরাপত্তায় শতভাগ আস্থার কথা জানিয়েছেন তিনি।

ঈদের আগের দিন আজ শুক্রবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান উপদেষ্টা।

প্রতি বছরের মতো এবারও ভালোভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে নিরাপত্তায় কাজ করছে। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন বৃষ্টি না হয়। বৃষ্টি হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামায়াত হবে। আমাদের সেভাবে প্রস্তুতির আছে। সারাদেশে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। তারাও ছুটিতে যাননি সবার নিরাপত্তা দিতে।’ যারা জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন তাদের জায়নামাজ আনতে হবে না বলে জানান তিনি।

ঈদের সময় বাসা-বাড়িতে চুরি-ছিনতাই বেড়ে যায়। ফাঁকা ঢাকায় কেমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজধানীর নিরাপত্তায় ৫০০ পেট্রোল টিম কাজ করবে। তারা অলিগলিতেও কাজ করবে। এই ক্ষেত্রে আমি আপনাদের (গণমাধ্যম কর্মী) সহযোগিতা চাই। কোনো তথ্য থাকলে সঙ্গে সঙ্গে থানায় জানাবেন। অনেক সময় ছোটখাটো কিছু ঘটনা ঘটে যায়, সেটিও যেন না ঘটে এ জন্য আমরা কাজ করছি।’

অনেক ঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলা করতে পারছে না। বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘কোনো ঘটনায় যদি মামলা না নেওয়া হয় তাহলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি- ইতোমধ্যে পাইলট প্রকল্প হিসেবে সিলেট বিভাগে অনলাইন জিডি চালু করা হয়েছে। জিডি এবং মামলা যেন অনলাইনে নেওয়ার যায় সেই ব্যবস্থা করছি।’

মহাখালীতে যাত্রী হয়রানির তথ্য তুলে ধরায় একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এই বিষয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিষয়টা আমার নজরে এসেছে। আমরা তদন্ত করছি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনারাও যান, আপনাদের নজরে কিছু আসলে আমাদের জানাবেন। আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। সত্যি ঘটনা আমাদের জানাবেন। সত্যি ঘটনা আপনারা তুলে ধরবেন।’

মিথ্যা সংবাদ প্রকাশিত হলে পার্শ্ববর্তী দেশ এটার সুযোগ নেয় মন্তব্য করে উপদেষ্টা বলেন, ‘তারা (ভারতীয় মিডিয়া) এটাকে ফলাও করে লেখে। আপনাদের একটি সুনাম আছে। আপনারা সব সময় সত্য নিউজ লেখেন। এটা আপনারা বজায় রাখবেন।’

পুঁটিমাছ বা রুই কাতলা হোক কাউকে ছাড় নেই

অপরাধী গ্রেপ্তার করার কয়েক দিন পরে আরও বেশি অপরাধে জড়িয়ে যায়- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা তো আর পুলিশের হাতে না। বিষয়টা আদালতের বিষয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন, দুজন শীর্ষ সন্ত্রাসী ছাড়া পেয়ে আবারও অপরাধে জড়িয়ে যাওয়ায় তাদের আইনের আওতায় আনা হয়েছে। এমন যদি কেউ অবৈধ কাজে জড়িয়ে যায় তাহলে তাকেও ছাড়া হবে না। পুঁটিমাছ কিংবা রুই-কাতলা হোক কাউকে ছাড় নেই। আইন সবার জন্য সমান।’

অন্য আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এবার নিরাপত্তা নিয়ে আমি ১০০ ভাগ কনফিডেন্ট আছি।’

বাংলাদেশ সময়: ১৬:৩৪:০৪   ১৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
লাঙ্গলবন্দে সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা দিলেন সংস্কৃতিমন্ত্রী
দেশীয় অস্ত্রসহ জিমখানায় ৫ জন গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ১১ জন গ্রেফতার
স্বাধীনতা আমাদের আত্মপরিচয় ও গর্ব: এমপি মান্নান
ফেরিতে ওঠার সময় নদীতে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা
অর্পিত দায়িত্ব সততার সঙ্গে পালন করাই হোক স্বাধীনতা দিবসের শপথ: ধর্মসচিব
অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী
মার্কিন বিশেষ দূতের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক
মহাষ্টমী পুণ্যস্নান: লাখো ভক্তের পদচারণায় মুখরিত লাঙ্গলবন্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ