সরকার যদি আন্তরিকই হয়, ঈদযাত্রায় দুর্ভোগ কমছে না কেন: রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার যদি আন্তরিকই হয়, ঈদযাত্রায় দুর্ভোগ কমছে না কেন: রিজভী
শুক্রবার, ৬ জুন ২০২৫



সরকার যদি আন্তরিকই হয়, ঈদযাত্রায় দুর্ভোগ কমছে না কেন: রিজভী

ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে সরকারের আন্তরিকতাই যদি থাকে, তাহলে দুর্ভোগ কেন কমছে না–এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৬ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, জনগণ চায় আইনের শাসন, তিন বেলা খাবারের নিশ্চয়তা। মানুষ আশা করেছিল অন্তর্বর্তী সরকারের আমলে শান্তিতে থাকবে, ভোগান্তি কমবে। কিন্তু গত তিন দিনে মহাসড়কে যানবাহন আটকে আছে। কোনো কোনো সড়কে ২০ থেকে ২৫ কিলোমিটার যানজট। এর পাশাপাশি রয়েছে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি।

তিনি বলেন, সরকার আগে থেকে ব্যবস্থা নিলে সড়কে এমন দুর্ভোগ হতো না। সরকারের যদি আন্তরিকতা থাকে, তাহলে কেন দুর্ভোগ কমছে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমাবনতি ঘটছে অভিযোগ করে তিনি বলেন, দিন দিন চাঁদাবাজি ও ছিনতাই বাড়ছে। পুলিশ এখনও প্রো-অ্যাকটিভ নয়। ঢাকা মহানগর ছিনতাইয়ের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মোহাম্মদপুর, মিরপুর যেন ছিনতাইয়ের মহারাজ্য।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নির্বাচিত নয় বলেই অরাজকতা, অস্থিরতা এ সরকারের নিয়ন্ত্রণে নেই।

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে রিজভী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে বৈরিতা তৈরি হয়েছে। প্রতিদিন বিদেশিদের বাংলাদেশি বলে পুশইন করছে ভারত। জোর করে ঠেলে পাঠানো হচ্ছে বাংলাদেশে। ভারতীয় নাগরিকদের জোর করে বাংলাদেশে পাঠাচ্ছে। ভারত বাংলাদেশসহ প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় না। পুশইন করা, বাণিজ্যে নিষেধাজ্ঞাই তা প্রমাণ করে। বাংলাদেশের সরকার নিশ্চুপ কেন, জনমনে সেই প্রশ্ন উঠেছে।

তিনি বলেন, ঈদের আগে অনেক কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়নি। বঞ্চিত শ্রমিকদের ন্যায্যা পাওনা বুঝিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানাই।

বিএনপির এ সিনিয়র নেতা বলেন, আওয়ামী দোসর যারা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করবে তারা এখনও দেশে রয়ে গেছে, যারা প্রচুর টাকা নিয়ে সিন্ডেকেট তৈরি করছে, তাদের ভাঙতে হবে সরকারকে।

বাংলাদেশ সময়: ১৬:৩১:১১   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ