ভোটের মাঠ সমতল থাকলে রোডম‍্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব: জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোটের মাঠ সমতল থাকলে রোডম‍্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব: জামায়াত আমির
শনিবার, ৭ জুন ২০২৫



ভোটের মাঠ সমতল থাকলে রোডম‍্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব: জামায়াত আমির

জাতি যেন-তেন ভাবে নির্বাচন চায় না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম‍্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৭ জুন) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার‌ ভাটেরা ইউনিয়নে নিজ গ্রাম তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের আমির বলেন, পরপর তিনবার মানুষ ভোট দেয়ার সুযোগ পায়নি। এবার নতুন ভোটার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। প্রধান উপদেষ্টা আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। তবে দেশের সংকট শেষ হওয়া খুবই জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমির হাফেজ মাওলানা সাইদুল, ইসলাম ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. নিজাম উদ্দিন, ভাটেরা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল করিম ও ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফ প্রমুখ।

ঈদ জামাতের আগে ডা. শফিকুর রহমান কোরবানি থেকে ত্যাগের শিক্ষা নিয়ে একটি কল্যাণকর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। নামাজ শেষে গ্ৰামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৫:১৩:১২   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনাকান্দায় খাল পরিষ্কার ও বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন
ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ছাগলকে পাইপ দিয়ে পানি খাওয়ানো চাঁন বাদশা আটক
বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড
জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাজেট বাস্তবায়ন সম্ভব : খন্দকার মোশাররফ
কারিগরি ত্রুটি ও কয়লা সংকটে লোডশেডিং দিতে হচ্ছে : বিদ্যুৎমন্ত্রী
অতীতের অর্থনৈতিক লুটপাট কাটিয়ে জনকল্যাণভিত্তিক নতুন অর্থনৈতিক ব্যবস্থার বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ