জামায়াত-এনসিপির কথায় নির্বাচন হলে, তা হবে জুলাই অভ্যুত্থানের পরিপন্থি: রাকিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামায়াত-এনসিপির কথায় নির্বাচন হলে, তা হবে জুলাই অভ্যুত্থানের পরিপন্থি: রাকিব
সোমবার, ৯ জুন ২০২৫



জামায়াত-এনসিপির কথায় নির্বাচন হলে, তা হবে জুলাই অভ্যুত্থানের পরিপন্থি: রাকিব

অধিকাংশ রাজনৈতিক দলের মতামতকে তোয়াক্কা না করে শুধুমাত্র জামায়াত এবং এনসিপির মতামতকে প্রাধান্য দিয়ে এই নির্বাচনে যদি দেওয়া হয়, তবে এটি সরাসরি জুলাই গণঅভ্যুত্থানের পরিপন্থি বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, ইতিহাসে এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের জন্য আবারও জামায়াত এবং এনসিপিকে জবাবদিহি করতে হবে।

রোববার (৮ জুন) বিকেলে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় দক্ষিণ জেলা ছাত্রদলের দলীয় কার্যালয় উদ্বোধন শেষে এসব কথা বলেন রাকিব।

রাকিব বলেন, ‘সাড়ে ১৫ বছর নির্যাতন অত্যাচারকে অস্বীকার করে গুপ্ত সংগঠন শিবির যদি ইতিহাসের মিথ্যা বয়ান তৈরি করতে চায় তাহলে ক্যাম্পাসে ক্যাম্পাসে তাদের প্রতিহত করা হবে।’

তিনি বলেন, ‘গত সাড়ে ১৫ বছরে শেখ হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্রদলের নীতি-আর্দশকে বুকে ধারণ করে সব ক্যাম্পাসে আমরা রাজনীতি করেছি। এ সময়ে আমরা একটি দিনের জন্যও পরিচয় লুকিয়ে রেখে কোনো ক্যাম্পাসে প্রবেশ করিনি। আমরা ছাত্রলীগের কিংবা ফ্যাসিস্টদের দোসরদের সঙ্গে হাত মেলাইনি। আমার ভাইদের গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে, তারপরও তাদের সহকর্মীরা ভয় পেয়ে রাজপথ ছেড়ে যাননি। সেভাবে ফ্যাসিস্টদের মোকাবিলা করে আজ আমরা হাসিনামুক্ত বাংলাদেশে বসবাস করি। সেক্ষেত্রে গোপন কোনো সংগঠনের বাধা থাকলে আমরা দাঁতভাঙা জবাব দেব।’

রাকিব আরও বলেন, ‘ষড়যন্ত্রমূলক দুরভিসন্ধি থেকেই এনসিপি এবং জামায়াত ডিসেম্বরে নির্বাচন চায় না।’

আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং দেশ নিয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান দলটির সভাপতি।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান রানা, নবগঠিত দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারণ সম্পাদক রাকিব হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ্র রায়, সাধারণ সম্পাদক আল মোহাম্মদ রাফসান সামি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক সুজা উদ্দিন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন প্রমুখ ।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৪৩   ১৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
ময়লা-আবর্জনা অপসারণে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
পিতা-মাতার পথ অনুসরণ করে মানুষের জন্য কাজ করছেন তারেক রহমান : এ্যানি
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ শিক্ষামন্ত্রীর
জিয়াউর রহমানের আদর্শ আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ফরিদপুরে ঐতিহ্যবাহী কালী কীর্তন অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ