হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই, ২ পুলিশ আহত

প্রথম পাতা » চট্টগ্রাম » হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই, ২ পুলিশ আহত
সোমবার, ৯ জুন ২০২৫



হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই, ২ পুলিশ আহত

নোয়াখালীর হাতিয়ায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অভিযুক্তদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

সোমবার (৯ জুন) সকালে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় মামলা করে।

মামলা সূত্রে জানা যায়, রোববার রাতে একটি নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. মিরাজ উদ্দিনকে আটক করতে অভিযান করে জাহাজমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা। তারা নতুন সূখচর বাজার গিয়ে আসামিকে আটক করে হ্যান্ডকাপ লাগিয়ে থানায় ফিরছিলেন। এ সময় মো. ইয়াছিন এর নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল এসে পুলিশের ওপর আক্রমণ করেন। একপর্যায়ে তারা হ্যান্ডকাপসহ আসামি মিরাজকে ছিনিয়ে নিয়ে যায়। অভিযুক্তদের ইটের আগাতে আহত হয় এ এস আই অভিজিত বড়ুয়া, পুলিশ সদস্য সুজন কান্তি নাথ। পরে জাহাজমারা ফাঁড়ি থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে আসে। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরাজ, ইয়াছিনসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি মিরাজ উদ্দিন জাহাজমারা ইউনিয়নের নতুন সূখচর গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে।

এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা হাতিয়াতে বিরল। কঠিনভাবে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা আসামি ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পুলিশের ওপর আক্রমণ করেছে। মামলা হয়েছে। মামলার আসামিদের দ্রুত আটকের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:০৩:০৬   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ
নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে : পানিসম্পদমন্ত্রী
মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ