কৃষকের সুবিধার্থে কৃষি জমি সুরক্ষা আইন করতে চাই: কৃষি উপদেষ্টা

প্রথম পাতা » আড়াইহাজার » কৃষকের সুবিধার্থে কৃষি জমি সুরক্ষা আইন করতে চাই: কৃষি উপদেষ্টা
সোমবার, ৯ জুন ২০২৫



কৃষকের সুবিধার্থে কৃষি জমি সুরক্ষা আইন করতে চাই: কৃষি উপদেষ্টা

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষি জমি সুরক্ষা আইন করে দিয়ে যেতে চাই। কৃষি জমি যেন বেহাত না হয়।

জমি অধিগ্রহণে বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেশে সওজ জমি অধিগ্রহণ করলে তিনগুণ দাম দেয়। কিন্তু এলজিইডি সেটা করে না। এলজিইডির সড়ক থেকেও যেন জমির দাম মালিকরা পায় সেই চেষ্টা করছি।’

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে এবার বোরো ধান ১৫ লাখ টন বেশি হয়েছে। আগামীতে চাল আমদানি করার প্রয়োজন নাও লাগতে পারে। আলুর উৎপাদন অনেক বেশী হয়েছে, সেই অনুপাতে কৃষক পর্যাপ্ত দাম পাচ্ছে না। এবার গমের উৎপাদন গতবারের চেয়ে বাড়লেও তা পর্যাপ্ত নয়। আদা এবং হলুদ চাষ হচ্ছে। হয়তো ভবিষ্যতে আদা ও হলুদ আমদানিও কমে আসবে।

জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকার কৃষকদের কাছ থেকে ফসল ক্রয় করার নির্ধারিত সময় ১৫ দিন এগিয়ে এনেছে যেন কৃষকদের ফসল মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রক্ষা করা যায়। তবে আমাদের সমস্যা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি রোধ করা গেলে সব সমস্যা সমাধান সম্ভব। চেষ্টা করছি, কতটা সফল হবো জানিনা। আর খুব বেশিদিন থাকার জন্য তো আসিনি, তবে চেষ্টা করছি।’

এর আগে, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পরিদর্শন করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে তিনি বারটান কার্যালয়ে পৌঁছে এখানকার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বারটানের নির্বাহী পরিচালক রেহেনা আকতার।

বাংলাদেশ সময়: ২২:৪৪:২২   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ