জুলাই গণহত্যা মামলায় বেশি নাম থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই গণহত্যা মামলায় বেশি নাম থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার, ১০ জুন ২০২৫



জুলাই গণহত্যা মামলায় বেশি নাম থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণহত্যা মামলায় বেশি নাম থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১০ জুন) গাজীপুরে গাছা থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের কারণে যেসব পুলিশ কর্মকর্তা বরখাস্ত হয়েছিলেন তদন্ত করে পুনরায় তাদের বিষয়ে বিবেচনা করা হবে। মামলা বাণিজ্য ঠেকাতে অনলাইন মামলা পদ্ধতি চালু করা হয়েছে এরইমধ্যে। সিলেটে এর কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে সোমবার (০৯ জুন) রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্দোষরা শাস্তি পাবেন না বলেই এখন পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়া হয়নি। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাওয়াকে কেন্দ্র করে ওই সময় কিশোরগঞ্জের এসপি ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া হয়েছিল সেগুলোরও তদন্ত চলছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, রোববার (৮ জুন) দিনগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। এর আগে ৮ মে দিনগত রাত ৩টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি ৩৪০) ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। তার বিদেশ যাওয়ার বিষয়টি জানাজানি হলে দেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক ঘটনা ঘটে। আন্দোলনের মুখে ১০মে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতন হলে দলটির অনেক নেতাকর্মী দেশ ছাড়লেও আবদুল হামিদ দেশে অবস্থান করছিলেন। ৯ মাস পর চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। আবার ফিরেও এসেছেন।

বাংলাদেশ সময়: ১২:০৮:৫৫   ২০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণের ২য় ব্যাচ শুরু
টেক্সটাইল ও অ্যাপারেল বাণিজ্য প্রসারে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিকেএমইএ সভাপতির বৈঠক
অপহরণ মামলার পর নিরাপত্তা চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ ব্যবসায়ী সোহাগ
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে : মাহদী আমিন
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
ডাসারে সাবেক ইউপি চেয়ারম্যান বিভূতি গ্রেফতার
আজ বিশ্ব পর্যটন দিবস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ