বাগেরহাটে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ১

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ১
মঙ্গলবার, ১০ জুন ২০২৫



বাগেরহাটে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ১

বাগেরহাটের ফকিরহাটে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এক অজ্ঞাতনামা (৩৫) বাসযাত্রী নিহত হয়েছেন এবং চালকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

সোমবার (৯ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

খুলনাগামী ইমাদ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জমান সময় সংবাদকে বলেন, ‘দুর্ঘটনায় এক অজ্ঞাত যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাসচালকসহ ৮ জন আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসেরকটি দল গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিহত ব্যক্তির এখনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটিকে থানায় নিয়ে আসা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১২:১৩:৩১   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ