ইতালির স্বস্তির জয়, জয় পেয়েছে বেলজিয়াম ও ক্রোয়েশিয়াও

প্রথম পাতা » খেলাধুলা » ইতালির স্বস্তির জয়, জয় পেয়েছে বেলজিয়াম ও ক্রোয়েশিয়াও
মঙ্গলবার, ১০ জুন ২০২৫



ইতালির স্বস্তির জয়, জয় পেয়েছে বেলজিয়াম ও ক্রোয়েশিয়াও

নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করার পর চাকরি হারিয়েছেন ইতালির কোচ লুসিয়ানো স্প্যালেত্তি। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে টানা চার ম্যাচে জয় পাওয়ায় শীর্ষ স্থান ধরে রেখেছে আর্লিং হলান্ডের নরওয়ে। এদিকে বাছাই পর্বে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে বেলজিয়াম ও ক্রোয়েশিয়াও।

সোমবার (৯ জুন) বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মলদোভাকে হারিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। প্রথম ম্যাচে নরওয়ের কাছে ৩-০ গোলে হারা আজ্জুরিরা এদিন ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৭৭ নম্বর দল মলদোভার বিপক্ষে বড় জয়ের লক্ষ্যমাত্র পূরণে ব্যর্থ হয়েছে।

স্তাদিও সিত্তা দেল ত্রাইকালারে স্বাগতিক মলদোভার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ইতালি। প্রথমার্ধের ৪০ মিনিটে গিয়াকোমো রসপাদরি সফরকারীদের এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো ব্যবধান বাড়ান।

এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে ইতালি। শীর্ষে থাকা নরওয়ে চার ম্যাচে টানা চার জয়ে ১২ পয়েন্ট অর্জন করেছে। গতকাল দিনের আরেক ম্যাচে এস্তোনিয়াকে হারিয়েছে তারা। ম্যাচের ৬২ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন আর্লিং হলান্ড।

এদিকে গ্রুপ জে’র ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ওয়েলশকে হারিয়েছে বেলজিয়াম। ঘরের মাঠে বেলজিয়াম প্রথমার্ধেই রোমেল লুকাকু, ইয়ুরি তিয়েলেমান্স ও জেরেমি ডকুর গোলে এগিয়ে যায়। যোগ করা সময়ে পেনাল্টি থেকে হ্যারি উইলসন ওয়েলশের পক্ষে একটি গোল শোধ করেন।

দ্বিতীয়ার্ধে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় ওয়েলশ। ৫১ মিনিটে সর্বা থমাস ও ৭০ মিনিটে ব্রেনান জনসন গোল করে সমতা নিয়ে আসেন ম্যাচে। এরপর নির্ধারিত সময়ের মাত্র ২ মিনিট বাকি থাকতে কেভিন ডি ব্রুইনা বেলজিয়ানদের ত্রাতা হয়ে আবির্ভূত হন। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় পায় বেলজিয়াম।

এই গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বেলজিয়াম। ৪টি করে ম্যাচ খেলে ৮ ও ৭ পয়েন্ট নিয়ে এক ও দুইয়ে আছে নর্থ মেসিডোনিয়া ও ওয়েলশ।

বেলজিয়ামের জয়ের দিনে বড় জয় পেয়েছে ক্রোয়েশিয়া। এল গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লুকা মদ্রিচরা।

প্রথমার্ধের ৪২ মিনিটে আন্দ্রে ক্রামারিচের গোলে এগিয়ে যায় ক্রোয়াটরা। প্রথমার্ধে এই একটি গোলই হয়েছে। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে চেক প্রজাতন্ত্রকে সমতায় ফেরান টমাস সুসেক।

এরপরই শুরু হয় ক্রোয়াটদের গোল উৎসব। ৬২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লুকা মদ্রিচ। এর ৬ মিনিট পর ব্যবধান আরও বাড়ান ইভান পেরিসিচ। ৭২ মিনিটে অ্যান্টে বুদিমির ও ৭৫ মিনিটে ক্রামারিচ চেকদের কফিনে শেষ পেরেক মারেন।

এই জয়ে ২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ক্রোয়েশিয়া। ৪ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চেক প্রজাতন্ত্র।

বাংলাদেশ সময়: ১৬:২০:৪০   ২৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার
সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশ ২১৩/৩
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া
টানা তিনবার কোপা ট্রফি জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ সদরে সম্পন্ন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর বাছাই পর্ব
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ