লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার: বাণিজ্য উপদেষ্টা
মঙ্গলবার, ১০ জুন ২০২৫



লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার:বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে। বিক্রেতারা চামড়ার দাম কম পাচ্ছে, এ বিষয়টি সঠিক নয়।

বিক্রেতারা লবণযুক্ত চামড়ার দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি পাবেন বলে প্রত্যাশা করেন তিনি।

মঙ্গলবার বিকেলে বগুড়ার শহরের জামিল মাদ্রাসায় কোরবানির পশুর চামড়ার অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় চামড়ার বাজারে স্থিতি নিশ্চিতে, দেশে এই প্রথমবার সাড়ে সাত লাখ মণ লবণ বিনামূল্যে মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উপদেষ্টা আরো বলেন, রাজনৈতিক সরকার অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরো সুদৃঢ় ভিত্তি দান করবেন, মাদ্রাসা ও এতিমখানার হক আদায়ে আরো বেশি উৎসাহিত হবেন।

তিনি বলেন, দেশের সামগ্রিক চামড়া ৬০০ থেকে ৭০০ কোটি টাকার বেশি নয়। বাজারে হাসিল উত্তোলন ৪ থেকে ৫ হাজার কোটি টাকা, হাসিলের মধ্যে এতিমখানা সম্পৃক্ত করতে চাই। শুধু চামড়া নয়, হাসিলেও তাদের হক থাকা উচিত।

প্রধান উপদেষ্টার নির্দেশনায় হাট নীতিতে বিষয়টির সম্পৃক্ততা রাখবেন বলে তিনি জানান।

এ সময় জেলা প্রশাসক হোসনা আফরোজা ও পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিসিক-এর কর্মকর্তা ও মাদ্রাসা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

এর আগে, বাণিজ্য উপদেষ্টা নাটোরে ও পরবর্তীতে জয়পুরহাটে কোরবানির পশুর চামড়ার স্থায়ী ও অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২১:৩৭:০৫   ২০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মানসিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বরাদ্দ ও গবেষণা বাড়ানোর ওপর জোর স্বাস্থ্যমন্ত্রীর
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
আলফাডাঙ্গায় তারুণ্যের উল্লাসে, ব্যান্ডের তালে তালে ও স্লোগানে স্লোগানে জমকালো আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জামালপুরে ২০০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার
সরিষাবাড়ীতে ছাইতানি বিলে মাসব্যাপী ড্রেজিং, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী
শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নগরকান্দায় শিশু ধর্ষণচেষ্টা, আসামির ৫ বছরের কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয়কে শক্তিশালী করার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির
নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিসকে ২ লাখ টাকা অনুদান দিলেন শামা ওবায়েদ
দলীয় পদ নয়, জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি: মিরাজ হাওলাদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ