নরসিংদীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

প্রথম পাতা » ছবি গ্যালারী » নরসিংদীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫



নরসিংদীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

নরসিংদীতে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মোটরসাইকেল-ইজিবাইক সাইড দেয়া-নেয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (১১ জুন) ঈদ উপলক্ষ্যে গ্রামবাসীর আয়োজনে ফুটবল খেলা থেকে ফেরার পথে মোটরসাইকেল ও ইজিবাইকের সাইড দেয়া-নেয়াকে কেন্দ্র করে বেলাব উপজেলার চর-বেলাব এবং মাটিয়ালপাড়ার দুই যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় তাদের হামলায় তিনজন গুরুতর আহত হন। এই ঘটনার জের ধরে আজ বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে পুলিশের ওপরও চড়াও হয় বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। এতে পুলিশ, গ্রামবাসী যৌথ সংঘর্ষের ঘটনায় দুপক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে বেলাব উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা চলমান রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫:২৮:০১   ২০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে দুই বিরিয়ানি খাবার প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা
নাসিকের কর মেলায় ১৫ দিনে আদায় ৭ কোটি টাকা
সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতের উদ্যোগ
পীরগঞ্জে গৃহস্থালি পুকুরে প্রদর্শনী মৎস্য খামার স্থাপনে উপকারভোগীদের ওরিয়েন্টেশন
দেশজুড়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ধনবাড়ীতে ইউএনও সাথী’র উন্নয়নমূলক কাজ পরিদর্শন
গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ
বরিশালে ‘দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত
সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও নৈতিক মান বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ