ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও জুলাই সনদ: আমীর খসরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও জুলাই সনদ: আমীর খসরু
শুক্রবার, ১৩ জুন ২০২৫



ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও জুলাই সনদ: আমীর খসরু

রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কার্যক্রম ও জুলাই সনদ প্রস্তুত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৩ জুন) লন্ডনে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

জুলাই সনদ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, জুলাই সনদ নিয়ে দেশে আলোচনা চলছে। ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ হবে। সংস্কারের বিষয়েও একই উত্তর দিতে হয়। ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ এবং সংস্কার দুটাই করব।

জাতীয় ঐকমত্যের সরকার গঠনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, এটা তো নির্বাচন-পরবর্তী সিদ্ধান্ত। যারা নির্বাচিত হবে তাদের সিদ্ধান্ত। এখানে আলোচনা হওয়ার কিছু নাই।

নির্বাচন কমিশন সংস্কার ছাড়া এসিপি নির্বাচনে যাবে না বলেছে, এখানে সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি ন, এমন প্রশ্নে আমীর খসরু বলেন, ‘এ ব্যাপারে এখানে আলোচনার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।’

নির্বাচনের যে রূপরেখা ঘোষণা করা হয়েছে, সেখান থেকে সরকার কিছুটা সরে আসছে বা আসবে কি না, এমন প্রশ্নে খলিলুর রহমান বলেন, ‘যৌথ ঘোষণায় এটি সুস্পষ্ট বলা আছে। যদি সকল কাজ আমরা সময়মতো করতে পারি এবং বিচার ও সংস্কারের পর্যাপ্ত অগ্রগতি হয়, তাহলে নিশ্চয় সেটা করা যেতে পারে।’

সব দলের সম্মতিক্রমে নির্বাচন হবে কি না, ‘এমন প্রশ্নে খলিলুর রহমান বলেন, আমরা তেমনটাই চাচ্ছি।’

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে সমস্যা কোথায়, এমন প্রশ্নে খলিলুর রহমান বলেন, ‘কোনো সমস্যাই না। আমরা কোনো সমস্যা দেখছি না। কউ দেখলে ভুল দেখছেন।’

উভয় পক্ষই বৈঠক নিয়ে সন্তুষ্ট বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:১৭   ২১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ