চাকরি স্থায়ীকরণসহ দুই দাবিতে ইআরপিপি প্রকল্পে কর্মরতদের মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাকরি স্থায়ীকরণসহ দুই দাবিতে ইআরপিপি প্রকল্পে কর্মরতদের মানববন্ধন
শনিবার, ১৪ জুন ২০২৫



চাকরি স্থায়ীকরণসহ দুই দাবিতে ইআরপিপি প্রকল্পে কর্মরতদের মানববন্ধন

বকেয়া পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করছেন কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স এন্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস- ইআরপিপি প্রকল্পের অধীনে নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা।

শনিবার (১৪ জুন) সকাল থেকে স্বাস্থ্য অধিদফতরের সামনে বসে মানববন্ধন করেন তারা।

এ সময় তারা জানান, ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্যসেবা, বিশেষ করে কোভিড পরীক্ষার জন্য সরকার ৩৯৩ জন স্বাস্থ্যকর্মীকে নিয়োগ দিয়েছিল সরকার এ প্রকল্পের অধীনে।

পরবর্তীতে, তাদের প্রকল্পের আওতায় স্থানান্তরিত করা হয় এবং মেডিকেল অফিসার, নার্স এবং টেকনোলজিস্টসহ আরও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়। এতে মোট কর্মীর সংখ্যা ১ হাজার ১৫৪ জনে উন্নীত হয়। বর্তমানে প্রকল্পের অধীনে ১,০০৪ জন কাজ করছেন।

আন্দোলনকারীরা বলছেন, চলতি জানুয়ারি থেকেই বেতন পাচ্ছেন না তারা । এছাড়াও, বারবার আন্দোলন করার পরও চাকরি স্থায়ীকরণের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় আবারও রাস্তায় নেমেছেন। এবার আর কোনো আশ্বাসে ফিরতে চান না বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

বাংলাদেশ সময়: ১৬:২১:৩২   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে তিতাসের অভিযানে: ৩ চুনা কারখানা সহ ২০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
বন্দরে জুয়েল হত্যা মামলায় তানজিদ গ্রেপ্তার
যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কাটার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে আ.লীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩
মাদারগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
জামালপুরে ২০ গ্রাম হেরোইনসহ কুখ্যাত কাজলী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
ধাক্কা দিলেই সরকার চলে যাবে-যারা মনে করেন তারা বোকার স্বর্গে আছেন
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে : তথ্যমন্ত্রী
যমুনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ