কোন প্রেমের গল্প শোনালো ‘গৃহপ্রবেশ’?

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোন প্রেমের গল্প শোনালো ‘গৃহপ্রবেশ’?
শনিবার, ১৪ জুন ২০২৫



কোন প্রেমের গল্প শোনালো ‘গৃহপ্রবেশ’?

মুক্তি পেল শুভশ্রী গাঙ্গুলি ও জিতু কমল অভিনীত টালিউড সিনেমা ‘গৃহপ্রবেশ’। ইন্দ্রনীল দাশগুপ্ত পরিচালিত সিনেমাটি বাড়ির প্রতিটি দেয়ালে, প্রতিটি কোণে, আনাচে কানাচে জমে থাকা সম্পর্কের খুঁটিনাটি, ভালো লাগা, অনুভূতি নিয়ে নির্মিত।

সিনেমায় শুভশ্রীকে দেখা যায়, শাঁখা সিঁদুর বিহীন বিধবার সাজে এক গৃহবধূর চরিত্রে। যিনি স্বামীর অপেক্ষায় দিন কাটায় শ্বশুরবাড়িতে।

শুভশ্রীর স্বামী বিয়ের পর দিনই বাড়ি থেকে বেরিয়ে যান, আর ফিরে আসে না। বিয়ের পর একটা দিনও স্ত্রীর সঙ্গে সংসার করেনি স্বামী। এমন পরিস্থিতিতেই শ্বশুর-শাশুড়ির সেবায় দিন কাটছিল নববধূর।

কিন্তু একদিন তার জীবনে আসে এক পুরুষ। তিনি তার প্রেমে পড়েন। সে চরিত্রে অভিনয় করেছেন জিতু কমল। শেষ পর্যন্ত তাদের সম্পর্কের কী পরিণতি হয় তাই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

ভালোবাসা, সমাজ আর পরিবারের চার দেয়ালের এক পারিবারিক গল্প তুলে ধরেছে ‘গৃহপ্রবেশ’। সিনেমায় শুভশ্রী ও কমল সাদামাটা লুকে ধরা দিয়েছেন যা মুগ্ধ করেছে ভক্তদের। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মত যুগলবন্দী হলেন এ দুই সেলিব্রেটি।

সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি, সোহিনি সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, স্নেহা চ্যাটার্জীর মতো তারকারা। ১৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘গৃহপ্রবেশ’। নারীকেন্দ্রিক এ সিনেমা এরইমধ্যে সাড়া ফেলেছে দর্শক মহলে।

বাংলাদেশ সময়: ১৬:৩০:২১   ২০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে তিতাসের অভিযানে: ৩ চুনা কারখানা সহ ২০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
বন্দরে জুয়েল হত্যা মামলায় তানজিদ গ্রেপ্তার
যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কাটার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে আ.লীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩
মাদারগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
জামালপুরে ২০ গ্রাম হেরোইনসহ কুখ্যাত কাজলী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
ধাক্কা দিলেই সরকার চলে যাবে-যারা মনে করেন তারা বোকার স্বর্গে আছেন
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে : তথ্যমন্ত্রী
যমুনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ