সকল জেলায় সেবামূলক মেলার আয়োজন করা হবে: শারমীন এস মুরশিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সকল জেলায় সেবামূলক মেলার আয়োজন করা হবে: শারমীন এস মুরশিদ
সোমবার, ১৬ জুন ২০২৫



সকল জেলায় সেবামূলক মেলার আয়োজন করা হবে: শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আগামী জুলাই মাসে দেশের সকল জেলায় অসহায় মানুষের কল্যাণে সেবামূলক মেলার আয়োজন করা হবে।

এ মেলার মাধ্যমে সমাজের অবহেলিত মানুষ হটলাইনে যোগাযোগ করতে পারবে। এভাবে তাদের সচেতন করে তোলা সম্ভব হবে বলে উপদেষ্টা উল্লেখ করেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সমাজ থেকে সহিংসতা দূর করতে এবং নারী ও শিশু নির্যাতন মুক্ত এলাকা গড়ে তুলতে আমরা কাজ করবো। গত ১০ মাসে আমাদের যে অর্জন তা ধরে রাখতে হবে।’

তিনি বলেন, ‘দেশের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে সমাজে অবহেলিত মানুষের সেবামূলক কাজে মন্ত্রণালয়ের কাঠামোগত পরিবর্তনের যে কাজ হাতে নিয়েছি তা দ্রুতগতিতে করতে চাই। এ সেবামূলক কাজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমরা আমাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো এবং আমাদের এ অর্জনকে জুলাই আন্দোলনে শহিদদের উৎসর্গ করবো।’

বাংলাদেশ সময়: ১৭:৩০:০২   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষা মন্ত্রণালয়ে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী
সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে : তথ্যমন্ত্রী
​সরিষাবাড়ীতে মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
মিসরে বাংলাদেশ দূতাবাসে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বাংলাদেশ কনস্যুলেট টরন্টোতে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
কোর্টের রায়ে ক্ষুব্ধ ট্রাম্প, বৈশ্বিক শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা
দেশের ‘প্রথম’ সুপারন্যাচারাল সিরিজ নিয়ে আসছেন সিফাত নুসরাত
আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ