১০ বছরেও সংস্কার হয়নি পশ্চিম মালিপাড়ার রাস্তা দুর্ভোগে এলাকাবাসী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১০ বছরেও সংস্কার হয়নি পশ্চিম মালিপাড়ার রাস্তা দুর্ভোগে এলাকাবাসী
সোমবার, ১৬ জুন ২০২৫



১০ বছরেও সংস্কার হয়নি পশ্চিম মালিপাড়ার রাস্তা দুর্ভোগে এলাকাবাসী

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পশ্চিম মালিপাড়া এলাকার একটি রাস্তা দীর্ঘ দশ বছরেও সংস্কারের ছোঁয়া পায়নি। সামান্য এক টুকরো মাটিও পড়েনি এই রাস্তায়, ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এটি। স্থানীয়দের দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সোমবার (১৬ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পশ্চিম মালিপাড়া গ্রামের প্রধান এই রাস্তাটি প্রায় এক কিলোমিটার দীর্ঘ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে, যা সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত হয়ে পড়ে। শুষ্ক মৌসুমে ধুলায় আচ্ছন্ন থাকে পুরো এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং অসুস্থ ব্যক্তিরা। গর্ভবতী নারী ও বয়স্কদের জন্য এই রাস্তা দিয়ে চলাচল করা রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দা বিপুল মাষ্টার জানান, “প্রায় দশ বছর ধরে এই রাস্তার কোনো সংস্কার হয়নি। বর্ষাকালে হাঁটাচলা করাও অসম্ভব হয়ে পড়ে। ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, অনেক সময় কাদা-পানিতে পড়ে জামাকাপড় নষ্ট হয়।” আরেক বাসিন্দা রাকিব হাসান বলেন, “রোগী নিয়ে হাসপাতালে যেতে খুবই কষ্ট হয়। অ্যাম্বুলেন্স বা অন্য কোনো যানবাহন গ্রামে ঢুকতে চায় না, বাধ্য হয়ে অনেক দূর হেঁটে যেতে হয়।”

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন করেও কোনো সুফল মেলেনি। প্রতিশ্রুতির ফুলঝুরি ছাড়া আর কিছুই পাননি তারা। আগামী বর্ষা মৌসুম আসার আগেই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন পশ্চিম মালিপাড়ার বাসিন্দারা। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন, যাতে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান হয় এবং এলাকাবাসী নির্বিঘ্নে চলাচল করতে পারে।

এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অবগত আছেন বলে জানান এবং দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে, এলাকাবাসী এখন আর শুধু আশ্বাসে সন্তুষ্ট নন, তারা দ্রুত বাস্তবায়ন দেখতে চান।

বাংলাদেশ সময়: ২৩:১১:৩৯   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষা মন্ত্রণালয়ে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী
সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে : তথ্যমন্ত্রী
​সরিষাবাড়ীতে মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
মিসরে বাংলাদেশ দূতাবাসে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বাংলাদেশ কনস্যুলেট টরন্টোতে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
কোর্টের রায়ে ক্ষুব্ধ ট্রাম্প, বৈশ্বিক শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা
দেশের ‘প্রথম’ সুপারন্যাচারাল সিরিজ নিয়ে আসছেন সিফাত নুসরাত
আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ