পররাষ্ট্র সচিবের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পররাষ্ট্র সচিবের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫



পররাষ্ট্র সচিবের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাক্ষাৎকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশে সংস্থাটির চলমান বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন। এর মধ্যে রয়েছে- স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি, কর্মসংস্থান সৃষ্টি, অভিবাসন, জলবায়ু অর্থায়ন, ওয়ান হেলথ প্রোগ্রাম এবং নির্বাচন সংক্রান্ত সহায়তা।

সাক্ষাৎকালে জাতিসংঘের এ কর্মকর্তা রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অর্থায়নের ঘাটতি ক্রমাগত বৃদ্ধি পাওয়ার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন।

তিনি এই ঘাটতি মোকাবিলায় জাতিসংঘ ব্যয়-সংশ্লিষ্ট কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা ও অর্থ সংগ্রহে সংস্থাটির চলমান প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেন।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জাতিসংঘের অব্যাহত সহযোগিতা ও সম্পৃক্ততার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও মানবিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সঙ্গে টেকসই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময়: ২২:২৮:৫৯   ২০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি
চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ