ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
বুধবার, ১৮ জুন ২০২৫



ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিনের (মিথুন) নেতৃত্বে দুই দিনব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন - শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ, শেকৃবি’র ট্রেজারার প্রফেসর মো. আবুল বাশার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন-ইউট্যাব কেন্দ্রীয় সংসদের যুগ্ম-মহাসচিব প্রফেসর এফ এম আমিনুজ্জামান, শেকৃবি সাদা দলের সাধারণ সম্পাদক ড. নুর মহল আক্তার বানু, কোষাধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ, শেকৃবি এ্যাব’র সভাপতি প্রফেসর ড. রুহুল আমিন, রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম সুলতান, শেকৃবি ইউট্যাব সাধারণ সম্পাদক প্রফেসর মো. জামশেদ আলম, প্রফেসর তারিক হোসাইন, প্রফেসর শফিউল্লাহ কিরণ, প্রফেসর আবদুল্লাহ-হিল বাকি, প্রফেসর মো. জসীমউদ্দিন, প্রফেসর নুরু উদ্দীন, প্রফেসর মাহবুব ইসলাম, এ্যাব, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কৃষিবিদকে আই এফ সবুর, কৃষিবিদ ড. শফিকুল ইসলাম, কৃষিবিদ রেদওয়ান রিশাদ ও কৃষিবিদ নাজমুল হোসেন সুইট।

এছাড়া আরও অংশ নেন- শেকৃবি ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. নাহিয়ান হোসেন নিনাদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, শেকৃবি ছাত্রদলের সভাপতি আহমেদুল কবীর তাপস, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মহান, ছাত্রদলের নেতা কৃষিবিদ মেজবাহ, কৃষিবিদ শোয়াইব, কৃষিবিদ মোরসালিন অনিক ও কৃষিবিদ সালমান রকিব প্রমুখ।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৫৫   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার
কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব করার পরিকল্পনা রয়েছে : বিমান মন্ত্রী
৪৬ লাখের বেশি মামলার জট, বিচার বিভাগের সক্ষমতা বাড়াতে হবে : আইনমন্ত্রী
এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে গুরুত্বপূর্ণ খাতসমূহে সহযোগিতা জোরদারে অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ