প্রতিবেশী আরবরা যুক্তরাষ্ট্রকে হামলার সুযোগ দেবে না : ইরানি মুখপাত্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রতিবেশী আরবরা যুক্তরাষ্ট্রকে হামলার সুযোগ দেবে না : ইরানি মুখপাত্র
বুধবার, ১৮ জুন ২০২৫



প্রতিবেশী আরবরা যুক্তরাষ্ট্রকে হামলার সুযোগ দেবে না : ইরানি মুখপাত্র

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে এবার গুরুত্বপূর্ণ বার্তা দিলো ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইরান আশা করছে—প্রতিবেশী আরব দেশগুলো তাদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর হামলা করতে দেবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘আমরা এখন এক গণহত্যাকারী রাষ্ট্রের দ্বারা আক্রান্ত। আত্মরক্ষার জন্য আমরা ইসরায়েলের আগ্রাসনের জবাবে সর্বশক্তি নিয়ে প্রতিরোধ গড়ে তুলছি।

বাঘাই বলেন, ‘ইসরায়েল আমাদের ওপর হামলা করছে। আমরা নিজেদের রক্ষা করছি। আমাদের প্রতিক্রিয়া খুব হিসেব করে ও দায়িত্বের সঙ্গে দেওয়া হচ্ছে। আমরা শুধু ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করছি।

তিনি আরো বলেন, ‘আমাদের প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক আছে। তারা জানে ইসরায়েল চায় এই যুদ্ধে অন্য দেশগুলোও জড়িয়ে পড়ুক। আমরা বিশ্বাস করি, তারা যুক্তরাষ্ট্রকে নিজেদের মাটি ব্যবহার করতে দেবে না।’

বাঘাই আরো বলেন, ‘আন্তর্জাতিক আইনে কোনো দেশকে নিজের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের ওপর হামলার অনুমতি দেওয়া উচিত নয়।
আমি বিশ্বাস করি আমাদের প্রতিবেশীরা এটা মানবে।’

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৬:২০:৪২   ২২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের
ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ