প্রবাসীকে সর্বস্বান্ত করে উধাও স্ত্রী, এলাকাজুড়ে তোলপাড়

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রবাসীকে সর্বস্বান্ত করে উধাও স্ত্রী, এলাকাজুড়ে তোলপাড়
বুধবার, ১৮ জুন ২০২৫



প্রবাসীকে সর্বস্বান্ত করে উধাও স্ত্রী, এলাকাজুড়ে তোলপাড়

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী তাঁরই ভাতিজার হাত ধরে উধাও হয়েছেন। অভিযোগ উঠেছে, স্বামীর কষ্টার্জিত ১ লাখ ৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে ওই গৃহবধূ পরকীয়ার টানে চম্পট দিয়েছেন। এই ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় চলছে।

জানা গেছে, উপজেলার ভাটারা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের বাসিন্দা কালু মিয়ার ছেলে মকবুল হোসেন দীর্ঘ এক বছর ধরে সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত। তাঁর স্ত্রী কনিকা বেগম (২৬) দুই সন্তান নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। তবে স্বামী প্রবাসে থাকায় কনিকা বেগম গোপনে প্রতিবেশী চাচাতো দেবরের ছেলে ফেরদৌসের (১৭) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

গত সোমবার (১৬ জুন) বিকেলে এই সম্পর্কের জের ধরে কনিকা স্বামীর পাঠানো ১ লাখ ৫ হাজার টাকা এবং তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে ভাতিজা ফেরদৌসের সঙ্গে পালিয়ে যান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

প্রবাসী মকবুল হোসেনের স্ত্রী কনিকা বেগম জামালপুর মেলান্দহ উপজেলার পশ্চিম ঘোষের পাড়া গ্রামের মিষ্টি ব্যবসায়ী মতি মিয়ার মেয়ে।

কনিকার শাশুড়ি লাইলী বেগম জানান, তাঁর ছেলে মকবুল প্রবাস থেকে ৮০ হাজার টাকা ভাটারা এলাকার লাল চাঁন নামের এক বিকাশ এজেন্টের মাধ্যমে পাঠিয়েছিলেন। তিনি ভাগিনা শিপনকে টাকা তুলে আনতে বললে, মকবুলের স্ত্রী কনিকা তার আগেই গিয়ে টাকা তুলে নেন এবং টাকা নিয়ে পালিয়ে যান। পরে খোঁজখবর নিয়ে জানতে পারেন, সে পাশের বাড়ির প্রবাসী তারার ছেলে ফেরদৌসের সঙ্গে পালিয়েছে।

বিকাশ দোকানদার লাল চাঁনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মকবুল হোসেন বিদেশ থেকে তাঁর বিকাশে ৮০ হাজার টাকা পাঠান এবং তাঁর ভাগিনা শিপনকে দিতে বলেন। কিন্তু মকবুলের স্ত্রী কনিকা বেগম বিষয়টি জেনে তাঁর কাছে ফোন করে নিশ্চিত হন এবং ভাগিনার আগেই তিনি টাকা উত্তোলন করে নিয়ে যান। বিকাশ ব্যবসায়ী আরও জানান, টাকা উত্তোলনের সময় কনিকার চোখেমুখে ব্যস্ততা ও অস্থিরতা ছিল।

অভিযুক্ত ফেরদৌসের মা জানান, তাঁর ছেলে এবার এসএসসি পাস করে সরিষাবাড়ী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। সে পড়াশোনার পাশাপাশি চাকরি করবে বলে গত ৯ জুন বাড়ি থেকে ১০ হাজার টাকা নিয়ে ঢাকায় চলে গেছে। তারা জানতেন সে চাকরি করছে। কিন্তু এই ঘটনার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম (রাশেদ) জানিয়েছেন, এখন পর্যন্ত এই বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এমন ঘটনায় বিস্মিত এবং পালিয়ে যাওয়া দুজনের দ্রুত সন্ধান দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ২২:১৬:৫৬   ৯২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার
কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব করার পরিকল্পনা রয়েছে : বিমান মন্ত্রী
৪৬ লাখের বেশি মামলার জট, বিচার বিভাগের সক্ষমতা বাড়াতে হবে : আইনমন্ত্রী
এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে গুরুত্বপূর্ণ খাতসমূহে সহযোগিতা জোরদারে অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ