আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫



আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ রয়েছে; যথাযথ উদ্যোগ নিয়ে এ সুবিধা কাজে লাগাতে হবে।

আসিয়ান ডে উপলক্ষ্যে আজ ঢাকার রয়েল থাই দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়

তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আসিয়ানভুক্ত (ASEAN) দেশসমূহের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে সুদৃঢ় হবে। তিনি আরো বলেন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসে রচিত এ সম্পর্কের শিকড় অনেক গভীরে। আসিয়ান দেশগুলোর মানুষের মাঝে পারষ্পরিক যোগাযোগ ও বন্ধন দীর্ঘকালের।

অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন ওথম্যান (Haris bin Othman) এবং মালয়েশিয়ার হাইকমিশনার সুহাডা ওথম্যান (Shuhada Othman)। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক উন্নয়ন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৬৭ সালের ৮ আগষ্ট আসিয়ান গঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩৮   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ