নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বিহারী কলোনীতে যৌথ বাহিনীর অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বিহারী কলোনীতে যৌথ বাহিনীর অভিযান
বুধবার, ১৮ জুন ২০২৫



নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বিহারী কলোনীতে যৌথ বাহিনীর অভিযান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী বিহারী কলোনী এলাকায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই নারীকে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (১৮ জুন) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর মেজর আফসান।

অভিযানে উদ্ধারকৃত জিনিসের মধ্যে রয়েছে—গাঁজার ৮৪টি পুরিয়া, বিপুল পরিমাণ গাঁজা, ছোট-বড় ১৭টি দেশীয় অস্ত্র, ৪টি রামদা, সেনাবাহিনীর একটি থান কাপড়, একটি ছোট ডিজিটাল পাল্লা, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ১১৩ টাকা।

অভিযানে আটক করা হয়েছে মোছা. ফারজানা আক্তার (৩০) ও আয়শা বেগম (৫০) কে। তবে অভিযানের সময় মো. নাদিম নামে এক আসামি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

অভিযান শেষে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, “আটককৃত দুই নারীর বসতঘরে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

বাংলাদেশ সময়: ২৩:৪৮:১৭   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ঘুরে দাঁড়িয়ে ভারতকে রুখে দিল বাংলাদেশ
আমরা ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে চাই : শিমুল বিশ্বাস
বিশেষভাবে নির্মিত ট্যাংক থেকে ২৩ হাজার লিটার জ্বালানি জব্দ
তুরস্কে তথ্যমন্ত্রীর ব্যস্ততম দ্বিতীয় দিন : বাংলাদেশ-তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতার সিদ্ধান্ত
নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম
যানজট ও হকার সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সাখাওয়াত
সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ীতে হামলা ও নারীসহ আহত ৫
এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনাতে জোর দিতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী
দখল বেদখলে মৃত ভুবনেশ্বর নদ এখন মরা খালে পরিনত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ