যমুনায় জাটকা নিধন প্রতিরোধে মোবাইল কোর্ট ৬০ চায়না জাল জব্দ ও ধ্বংস

প্রথম পাতা » ছবি গ্যালারী » যমুনায় জাটকা নিধন প্রতিরোধে মোবাইল কোর্ট ৬০ চায়না জাল জব্দ ও ধ্বংস
বুধবার, ১৮ জুন ২০২৫



যমুনায় জাটকা নিধন প্রতিরোধে মোবাইল কোর্ট ৬০ চায়না জাল জব্দ ও ধ্বংস

জামালপুর প্রতিনিধি : জাটকা নিধন প্রতিরোধে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে যমুনা ও শাখা নদীগুলোতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুরে পরিচালিত এই অভিযানে ষাটটি চায়না জাল উদ্ধার করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক এবং সরিষাবাড়ী থানার এসআই আসাদুজ্জামান আসাদ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীবৃন্দ।

বেলা ১২টায় সরিষাবাড়ী পৌরসভার ঝালুপাড়া ব্রিজ থেকে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজ পর্যন্ত যমুনা নদীর বিস্তীর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জাটকা রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:৫১:২৩   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির সমঝোতা স্বাক্ষরিত
দেশে গত ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়াই আয় বৈষম্য বেড়েছে - শিল্পমন্ত্রী
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ময়মনসিংহ নগরীতে ২৩৮ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল
উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো
বোয়ালমারীতে সাপের দর্শনে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
সিসিটিভি ও বডি ক্যামে এইচএসসি পরীক্ষায় কঠোর নজরদারির ঘোষণা শিক্ষামন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ