বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে জার্মানি: রাষ্ট্রদূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে জার্মানি: রাষ্ট্রদূত
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫



বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে জার্মানি: রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মি. আখিম স্ট্রোসটার জানিয়েছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে জার্মানি।

বৃহস্পতিবার (১৯ জুন) মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি।

এ সময় বাংলাদেশের গণতন্ত্র উত্তরণেও পাশে থাকার কথা জানান তিনি৷

জার্মান রাষ্ট্রদূত বলেন, ‘আমি এমন একটি দেশের প্রতিনিধিত্ব করছি যারা গণতন্ত্র এবং নির্বাচনে গুরুত্ব দেয়। জার্মানি বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতন্ত্র দেখার প্রত্যাশা করে৷

জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ জানান, জামায়াতের আমির ও জার্মান রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকে শিক্ষা, চিকিৎসা, দুর্নীতি প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণসহ নানা বিষয়ে আলাপ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:১৪   ২৩৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির চালিকাশক্তি রাজশাহী সুগার মিল : এমপি মিলন
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
সোনারগাঁওকে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব
গাইবান্ধায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই ভাইয়ের মৃত্যু
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রিজভী
বিসিক-তল্লা-আদমজীসহ ১০ পয়েন্টে শ্রমিকরা পাবেন ৩০ টাকা কেজি চাল
১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ