পর্যাপ্ত পরিমাণ অস্ত্র সঙ্গে নিয়েই ডিউটি করছে পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পর্যাপ্ত পরিমাণ অস্ত্র সঙ্গে নিয়েই ডিউটি করছে পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫



পর্যাপ্ত পরিমাণ অস্ত্র সঙ্গে নিয়েই ডিউটি করছে পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

পর্যাপ্ত পরিমাণ অস্ত্র নিয়েই পুলিশ দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফকিরাপুলে মাদক কারবারিদের ছোড়া গুলিতে আহত দুই পুলিশ সদস্যের খোঁজ নিতে গিয়ে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশ জীবন বাজি রেখে কাজ করছে। অপরাধীরা সুযোগ নিতে পারছে না। গতকালের ঘটনাটিতে সাড়ে ৯ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটকই তার প্রমাণ।’

চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, ‘ফকিরাপুলে আহত তিন পুলিশ সদস্য আশঙ্কামুক্ত।’

জানা যায়, গত বুধবার মধ্যরাতে ইয়াবার একটি চালান ঢুকেছে রাজধানীতে। এমনই খবরের ভিত্তিতে অভিযানে বের হয় ডিবির লালবাগ জোনের একটি ইউনিট। মাদক কারবারিদের প্রাইভেটকারটি রাজধানীর ফকিরাপুল এলাকায় গতিরোধ করা হয়।

এ সময় গাড়ি থেকে নেমে পালানোর সময় এলোপাতাড়ি গুলি ছোড়ে সন্ত্রাসীরা৷ এতে গুলিবিদ্ধ হন ডিবি সদস্য এএসআই (সহকারী উপ-পরিদর্শক) আতিক হাসান ও কনস্টবল সুজন। আহত হন অভিযানে নেতৃত্ব দেয়া ডিবির সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েবও। উদ্ধার করা হয় সাড়ে ৯ হাজার পিস ইয়াবা। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও।

গুলিতে আহত দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, রাতে দুই গোয়েন্দা পুলিশ গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে আতিক হাসানের পেটের বাম পাশে ও সুজনের বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তাদের দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:০৮:২৩   ২৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির চালিকাশক্তি রাজশাহী সুগার মিল : এমপি মিলন
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
সোনারগাঁওকে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব
গাইবান্ধায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই ভাইয়ের মৃত্যু
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রিজভী
বিসিক-তল্লা-আদমজীসহ ১০ পয়েন্টে শ্রমিকরা পাবেন ৩০ টাকা কেজি চাল
১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ