কালীগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

প্রথম পাতা » খুলনা » কালীগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫



কালীগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

জেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা আজ শুরু হয়েছে। গ্রীষ্মকালীন ফলের মৌসুম উপলক্ষে সারাদেশে শুরু হওয়া জাতীয় ফল মেলার অংশ হিসেবে এ মেলা শুরু হল। মেলায় বিভিন্ন জাতের দেশি ফল প্রদর্শন করা হবে।

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আজ সকালে এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বিআরডিবি কর্মকর্তা খাইরুল ইসলাম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বরত) মোফাজ্জেল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জন্নুরাইন, উপজেলা এলজিইডি কর্মকর্তা শাহরিয়ার আকাশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী ১২ জন কৃষি উদ্যোক্তাকে ভার্মিকম্পোস্ট সার তৈরির যন্ত্র প্রদান করা হয়। আগামী ২১ জুন শনিবার এ মেলা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:১৬   ২৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করবে বিএনপি : মন্টু
মেহেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির
বৈষম্যহীন দেশ বিনির্মাণে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত
মেহেরপুর সীমান্তে ৪ জনের পুশইন ঠেকালো বিজিবি ও গ্রামবাসী
খুলনায় অর্থনৈতিক শুমারিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
অফিসে সময়মতো না এলে আপনাকে আমার ‘আসসালামু আলাইকুম’ দিতে হবে: আইনমন্ত্রী
পুশইন: দিল্লির সদিচ্ছা ছাড়া সীমান্ত সমস্যার সমাধান সম্ভব নয়
বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে - বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ