চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আমন্ত্রণে দূতাবাসে বিএনপি প্রতিনিধি দল

প্রথম পাতা » ছবি গ্যালারী » চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আমন্ত্রণে দূতাবাসে বিএনপি প্রতিনিধি দল
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫



চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আমন্ত্রণে দূতাবাসে বিএনপি প্রতিনিধি দল

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আমন্ত্রণে দূতাবাসে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধি দল।

আজ সন্ধ্যায় বারিধারায় দূতাবাসে যান তারা। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আগামী ২২ জুন চীন সফরে যাচ্ছে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফরের আয়োজন করা হয়েছে।

চীন সফরে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন সফর উপলক্ষে আজ ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দলটি সন্ধ্যায় বারিধারাস্থ দূতাবাসে যান।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমানসহ দলের বেশ কয়েকজন নেতা। এসময় চীনা দূতাবাসের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৯:১৮   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ