নির্মাণাধীন ৪৪টি পাবলিক লাইব্রেরি উদ্বোধন করলেন স্থানীয় সরকার উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্মাণাধীন ৪৪টি পাবলিক লাইব্রেরি উদ্বোধন করলেন স্থানীয় সরকার উপদেষ্টা
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫



নির্মাণাধীন ৪৪টি পাবলিক লাইব্রেরি উদ্বোধন করলেন স্থানীয় সরকার উপদেষ্টা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন ৪৪টি পাবলিক লাইব্রেরি উদ্বোধন করেছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

সভায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, উন্নত সমাজ গঠনে সবচেয়ে বড় বিনিয়োগ হল শিক্ষা ও জ্ঞানচর্চা। তাই প্রতিটি উপজেলায় একটি করে পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে প্রথম ধাপে ১১ জেলার ৪৪টি উপজেলায় পাবলিক লাইব্রেরি নির্মাণে প্রতিটিতে ৫৩ লাখ টাকা করে সর্বমোট ২৩ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এই স্বপ্নে শামিল হয়ে জ্ঞানকেই উত্তরণের পথ হিসেবে গ্রহণ করতে সকলের প্রতি আহ্বান জানান আসিফ মাহমুদ।

উপদেষ্টা বলেন, যে সব উপজেলায় শিক্ষার হার ও দারিদ্রের হার কম, সে সব এলাকাকে (বিশেষত উত্তরবঙ্গ) বিবেচনায় এনে, মানসম্মত লাইব্রেরি নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আসিফ মাহমুদ আরো বলেন, শিক্ষার্থীদের আকৃষ্ট ও জ্ঞান চর্চায় উৎসাহিত করতে লাইব্রেরির নির্মাণ শৈলী, পরিবেশ ও ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

দ্রুত সময়ের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপনসহ লাইব্রেরি নির্মাণের এই কার্যক্রমের জন্য স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকারের প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠান শেষে লাইব্রেরি নির্মাণে উপজেলা বাছাই সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রাজনৈতিক বিবেচনা কিংবা প্রতিহিংসার বশবর্তী না হয়ে, প্রকৃতপক্ষে বঞ্চিত এলাকাগুলোতে বাজেটের সুষম বণ্টনের ব্যবস্থা করা হয়েছে এবং লাইব্রেরি নির্মাণেও সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সাংবাদিকদের দক্ষিণ সিটি কর্পোরেশন সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, নগর ভবন বন্ধের বিষয়ে সরকার যথেষ্ট ধৈর্য ও আন্তরিকতার পরিচয় দিয়েছে।

তিনি আরো বলেন, কিন্তু নাগরিক সেবা প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার যে কোনো সিদ্ধান্ত সম্মিলিতভাবে গ্রহণ করবে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০১:৫২   ২১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর
হ্যাভার্টজের শেষ মুহূর্তের জাদু, স্পোর্টিংয়ের মাঠে জিতল আর্সেনাল
রিয়ালকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল বায়ার্ন
সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা
সালথায় ১৯৩ লিটার পেট্রোল জব্দ, যুবককে অর্থদণ্ড
সদরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
ইতিহাসের এই দিনে
আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
বিজ্ঞানমনস্ক জাতি গঠন বিজ্ঞান মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ডিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ