ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শনিবার, ২১ জুন ২০২৫



ইতিহাসের এই দিনে

২১ জুন ২০২৫। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন একনজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৭৮৮ - যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর করা হয়।
১৮৬২ - অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর ইংল্যান্ডের লিংকন ইন থেকে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হন।
১৮৯৮ - যুক্তরাষ্ট্র স্পেনের হাত থেকে গোয়াম দখল করে নেয়।
১৯১৬ - তুরস্কের বিরুদ্ধে আরবদের বিদ্রোহ।
১৯৩৫ - প্যারিতে বিশ্বের নেতৃস্থানীয় শিল্পী সাহিত্যিকদের উপস্থিতিতে প্রথম আন্তর্জাতিক ফ্যাসিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯৪৮ - স্বাধীন ভারতের প্রথম ও শেষ গর্ভনর জেনারেল হন চক্রবর্তী রাজাগোপালাচারী।
১৯৭০ - ব্রাজিলের তৃতীয়বার ‘জুলে রিমে’ কাপ বিজয় ও সে কাপের স্থায়ী অধিকার লাভ।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জাম্বিয়া।
১৯৭৬ - ফ্রান্সের রেডিও স্টেশনের মার্কিন মিউজিশিয়ান জোয়েল কোহেন প্রথম বিশ্ব সংগীত দিবসের প্রস্তাব করেন।
১৯৮১ - ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী (র.) ইরানের তৎকালীন প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদরের প্রতি সংসদের অনাস্থা ও প্রেসিডেন্ট পদে তাকে অযোগ্য ঘোষণার রায় অনুমোদন করেন।
১৯৮৫ - সালের এই দিন থেকে ইউরোপ এবং পরে সারা বিশ্বে বিশ্ব সংগীত দিবস হিসেবে পালন করা শুরু হয়।
১৯৯০ - ইরানে ভূমিকম্পে ৪০ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৯৪ - পশ্চিমি দুনিয়ার শর্ত মেনে নিয়ে রাশিয়া ন্যাটোতে যোগ দেয়।
২০০২ - বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগ। স্পিকার জমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতি হন।
২০০৪ - মহাশূন্যে প্রথম বেসরকারি মহাকাশযান স্পেসশিপ ওয়ান সফলভাবে উড্ডয়ন করে।
২০২০ - বলয়গ্রাস সূর্যগ্রহণ অনুষ্ঠিত।

জন্ম

১৭৮১ - সিমেওঁ দ্যনি পোয়াসোঁ, ফরাসি গণিতবিদ, জ্যামিতিবিদ এবং পদার্থবিজ্ঞানী।
১৮৩৯ - মাচাদো দে অ্যাসিস, ব্রাজিলের বিখ্যাত ঔপন্যাসিক, কবি, নাট্যকার ও ছোট গল্পকার ছিলেন।
১৮৫৬ - ফ্রিড্‌রিশ ক্লুগে, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৮৮২ - লুইস কোম্পানিস, কাতালোনিয়ার ১২৩তম প্রেসিডেন্ট।
১৯০৫ - জাঁ পল সার্ত্র, ফরাসি দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক এবং সমালোচক।
১৯২১ - জুডি হলিডে, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।
১৯২৫ - মরিন স্ট্যাপলটন, মার্কিন অভিনেত্রী।
১৯৩৭ - জন এডরিচ, সাবেক ও বিখ্যাত ইংরেজ ক্রিকেট তারকা।
১৯৪০ - বিকাশ ভট্টাচার্য, প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী।
১৯৪৩ - রাহিজা খানম ঝুনু, একুশে পদক বিজয়ী বাংলাদেশি নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক।
১৯৪৪ - টনি স্কট, ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
১৯৪৫ - নির্মলেন্দু গুণ, বাংলাদেশ ও বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবিদের একজন।
১৯৪৭ - শিরিন এবাদি, ইরানের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী।
১৯৪৮ - ইয়ান ম্যাকইউয়ান, খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক।
১৯৫২ - জেরেমি কোনি, সাবেক ও বিখ্যাত নিউজিল্যান্ডীয় ক্রিকেট তারকা।
১৯৫৩ - বেনজীর ভুট্টো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৫৫ - মিশেল প্লাতিনি, ফরাসি ফুটবলার এবং পরিচালক।
১৯৬১ - জোকো উইদোদো, ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট।
১৯৬৫ - ওয়াচৌস্কি ভ্রাতৃদ্বয়, মার্কিন পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
১৯৬৭ - ইংলাক সিনাওয়াত্রা, থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন।
১৯৭৯ - ক্রিস প্রাট, মার্কিন অভিনেতা।
১৯৮২ - প্রিন্স উইলিয়াম, ডিউক অব কেমব্রিজ।
১৯৮৩ - অ্যাডওয়ার্ড স্নোডেন, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক সদস্য।

মৃত্যু

১৮৫২ - ফেড্রিক ফ্রোবেল, জার্মান ধর্মযাজক ও কিন্ডারগার্টেন স্কুলের সূচনাকারী।
১৯১৪ - বের্টা ফন জুটনার, অস্ট্রীয় ঔপন্যাসিক এবং শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কবি।
১৯৩৯ - বাংলা মঞ্চ ও চলচ্চিত্রের অভিনেত্রী, গায়িকা কঙ্কাবতী দেবী।
১৯৫৪ - গিডিয়ন সানবেক, সুয়েডীয়-মার্কিন তড়িৎ প্রকৌশলী।
১৯৫৭ - ইয়োহানেস স্টার্ক, বিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানী।
১৯৭০ - সুকর্ণ, ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট।
১৯৯১ - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশি কবি, গীতিকার।
১৯৯৭ - শিনতারো কাতসু, জাপানি অভিনেতা, গায়ক, প্রযোজক ও পরিচালক।
২০০৪ - লিওনেল ব্রিজোলা, ব্রাজিলিয়ান রাজনীতিবিদ।
২০১২ - সুনীল জানা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি ফটো সাংবাদিক।

বাংলাদেশ সময়: ১১:০২:৪০   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর
নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব অপরিহার্য : শারমীন এস মুরশিদ
ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের ঘোষণা নাহিদের
সংগ্রামের মাধ্যমে আদায় করা ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে: মির্জা আব্বাস
স্বাধীনতার সময় জামায়াতের ইনসাফ ছিল না : এ্যানি
জামায়াতে ইসলামী একটি প্রতারক দল : সালাহউদ্দিন আহমদ
জনগণের অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত না হলে কিছুই টেকসই হবে না: তারেক রহমান
প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির
শুধু দল নয়, মাটি ও মানুষের কথাও ভাবতে হবে: গিয়াস উদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ