ঘুমধুম সীমান্তে পাচারকালে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » ঘুমধুম সীমান্তে পাচারকালে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক
শনিবার, ২১ জুন ২০২৫



ঘুমধুম সীমান্তে পাচারকালে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পাচারকালে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

শনিবার (২১ জুন) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জামালের ঘের সীমান্তে এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির কক্সবাজার ৩়৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

আটক মোহাম্মদ শহীদ ( ১৯ ) উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৭৪ ব্লকের বাসিন্দা হোসেন আহম্মেদের ছেলে।

লে. কর্নেল খায়রুল আলম বলেন, শনিবার সকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের জামালের ঘের সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচার হওয়ার খবর পায় বিজিবি। পরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে সীমান্ত পার হয়ে সন্দেহজনক এক ব্যক্তি ছোট একটি ব্যাগ কাঁধে নিয়ে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি সঙ্গে থাকা ব্যাগটি ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

পরে ঘটনাস্থলে তল্লাশি করে পাচারকারির ফেলে ব্যাগটি উদ্ধার করে। এসময় ব্যাগটি খুলে পাওয়া যায় ১ লাখ ২০ হাজার ইয়াবা।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৪১   ১৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ