ক্যাম্পাসে প্রথম অনুষ্ঠিত হলো হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্যাম্পাসে প্রথম অনুষ্ঠিত হলো হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা
শনিবার, ২১ জুন ২০২৫



ক্যাম্পাসে প্রথম অনুষ্ঠিত হলো হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্তৃপক্ষ সিন্ডিকেটের ৫ম সভা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মত হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে সকাল সাড়ে ১১টায় সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। সিন্ডিকেটে ২৬টি পদের মধ্যে দুই জন সংসদ সদস্যসহ ৫টি পদ বর্তমানে খালি রয়েছে। ৫ম সিন্ডিকেট সভায় ১৮ জন সিন্ডিকেট সদস্য উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয় এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের নীতি-নির্ধারণী সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের প্রথম ৪টি সভা ঢাকায় অনুষ্ঠিত হলেও গতবছর অক্টোবরে নতুন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ যোগদানের পর হবিগঞ্জে পরবর্তী সিন্ডিকেট সভা আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২০ অনুসারে কৃষি বিজ্ঞানে উন্নত শিক্ষাদানের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও প্রচলিত অন্যান্য বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনসহ দেশে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সম্প্রসারণের নিমিত্তে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২০ অনুসারে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারক ও প্রধান নির্বাহী কর্তৃপক্ষ সিন্ডিকেট। সিন্ডিকেট সংবিধি প্রণয়ন, সংশোধন ও অনুমোদন, প্রশাসনিক নীতিমালা গ্রহণ, শিক্ষক-কর্মচারীর পদ সৃষ্টি ও নিয়োগ, নতুন বিভাগ বা অনুষদ স্থাপন ও বিলোপ, আর্থিক বাজেট ও সম্পত্তি ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের আবাসন, শৃঙ্খলা ও
কল্যাণ নিশ্চিতকরণসহ শিক্ষা ও গবেষণায় অবদান রাখা ব্যক্তিদের পুরস্কার প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে।

বাংলাদেশ সময়: ১৮:২৪:৪৬   ২৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সদরপুরে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
ফরিদপুরে শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা উত্তোলনে বাধার অভিযোগ, কর্মবিরতির ঘোষণা
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
বরিশালে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার
সরিষাবাড়ীতে আসাদের বাঁশঝাড়ে বসে নিত্যদিনের জুয়ার আসর, অতিষ্ঠ এলাকাবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ