নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রথম পাতা » খেলাধুলা » নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট শুরু
শনিবার, ২১ জুন ২০২৫



নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারী জেলায় গতকাল থেকে শুরু হয়েছে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসব ঘিরে এই টুর্নামেন্টের আয়োজন করেছে জেলা প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, লে. নাফি আবরার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমির খায়রুল আনাম, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘তৃণমূল থেকে ভালো খেলোয়াড় বাছাই এবং ক্রীড়াঙ্গণকে সমৃদ্ধ করতে এই আয়োজন ইতিবাচক প্রভাব ফেলবে। আগামীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের। আজকের এই টুর্নামেন্টের মধ্যদিয়ে সে যাত্রা শুরু হলো’।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, জেলার ছয় উপজেলার একটি করে ও নীলফামারী এবং সৈয়দপুর পৌরসভা থেকে একটি করে মোট আটটি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসাবে ৫০ হাজার এবং রানার্স-আপ দল পাবে ৩০ হাজার টাকা।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে আগামী ৩০ জুন।

উদ্বোধনী ম্যাচে নীলফামারী পৌরসভা ও ডিমলা উপজেলা দল প্রতিদ্বন্দ্বিতা করে।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:২০   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভারতের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ
পাকিস্তানের ম্যাচ বয়কটের ঘোষণা, তবু কলম্বোয় যেতে হবে ভারতকে
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
শেষ মুহূর্তের নাটকীয়তায় প্রাক-মৌসুমে মেসিদের প্রথম জয়
ভুটানকে ১২ গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশের
স্কটল্যান্ডকে উড়িয়ে টানা ছয় জয় বাংলাদেশের নারীদের
৩ বছর পর অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে সাবালেঙ্কা–রিবাকিনা
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল যারা
স্পেনে অনুষ্ঠিত হবে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল
দুর্দান্ত হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন রিয়ালে ‘অবহেলিত’ ব্রাজিলিয়ান তারকা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ