যারা হত্যাকান্ড ঘটিয়েছে কাউকে ছাড় দেওয়া হবে না: এসপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » যারা হত্যাকান্ড ঘটিয়েছে কাউকে ছাড় দেওয়া হবে না: এসপি
রবিবার, ২২ জুন ২০২৫



যারা হত্যাকান্ড ঘটিয়েছে কাউকে ছাড় দেওয়া হবে না: এসপি

বন্দর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে যাওয়া জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। রবিবার (২২ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি বলেন, “স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড দু’টি ঘটেছে। এই ঘটনা যারা ঘটিয়েছে এবং যারা নেপথ্যে আছেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

পুলিশ সুপার জানান, এই ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে অন্তত তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (২১ জুন) রাতে বন্দরের শাহী মসজিদ এলাকায় প্রথম হত্যাকাণ্ড এবং প্রায় ৫ ঘণ্টা পর গভীর রাতে সিরাজউদ্দৌলা ক্লাব এলাকায় দ্বিতীয় হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন আব্দুল কুদ্দুস (৭০) এবং মেহেদী হাসান (৪২)। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্দর রেললাইন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘটনার পর থেকে উভয়পক্ষের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ২৩:০৯:১৮   ২১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের
ফরিদপুর পূজা ‌উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে ভক্তদের মধ্যে ‌ প্রসাদ বিতরণ অনুষ্ঠিত
মামলা জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করতে হবে: আইনমন্ত্রী
ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত, ২ মে গণমিছিল সফল করার আহ্বান
সেনাপ্রধানের সঙ্গে ডিএসসিইউয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে : আন্দালিব রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ