রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের বৃক্ষ বিতরণ কর্মসূচি

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের বৃক্ষ বিতরণ কর্মসূচি
সোমবার, ২৩ জুন ২০২৫



রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের বৃক্ষ বিতরণ কর্মসূচি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে ‘গ্রীন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় বৃক্ষ বিতরণ ও রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে রূপগঞ্জের ছাত্তার জুট মিলস মডেল হাইস্কুল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় চত্বরে প্রতীকীভাবে কয়েকটি গাছ রোপণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্তার জুট মিলস মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উপদেষ্টা সানাউল্লাহ মান্নান সানি, অ্যাড. আমিরুল ইসলাম ইমন, সংগঠনের সভাপতি মাহবুব আলম শাহেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সেক্রেটারি সোহেল রানা, শাহেল মাহমুদ, নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের সদস্য ইফতেখার ভূঁইয়া রিদ্বীন, মিনহাজুর রহমান হিরা, জায়েদ খান, শাকিল মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৫১   ৪৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ