ফতুল্লায় নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সোমবার, ২৩ জুন ২০২৫



ফতুল্লায় নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লার জালকুড়ি এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও প্রদর্শনের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

রোববার (২৩ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।

অভিযানে ‘মেসার্স আশরাফুল ফুড প্রোডাক্টস’ প্রতিষ্ঠান থেকে ৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে ১০ হাজার টাকা জরিমানা এবং ‘মীম এন্টারপ্রাইজ’ থেকে ৩ কেজি পলিথিন জব্দ করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পলিথিন ব্যাগ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই বিক্রয়, প্রদর্শন, ব্যবহার ও মজুদ বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১১:০১   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ