‘মব’ তৈরি করে সাবেক সিইসিকে হেনস্তা, শাস্তি চান রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘মব’ তৈরি করে সাবেক সিইসিকে হেনস্তা, শাস্তি চান রিজভী
সোমবার, ২৩ জুন ২০২৫



‘মব’ তৈরি করে সাবেক সিইসিকে হেনস্তা, শাস্তি চান রিজভী

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতার বিশৃঙ্খলা) তৈরি করে হেনস্তা করার ঘটনায় শাস্তি চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

সোমবার (২৩ জুন) বিকেলে নয়াপল্টন বিএনপির প্রধান কার্যালয়ে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল কবীর রিজভী বলেন, ‘যারা অপরাধী তাদের বিচার করতে হবে। কিন্তু বিচারবহির্ভূতভাবে কেউ তাদের সঙ্গে অসদাচরণ করবে—এ ধরনের কোনো নীতিতে বিএনপি বিশ্বাস করে না।
সাবেক সিইসির সঙ্গে প্রকাশ্যে যে আচরণ করা হয়েছে, সেটি নিঃসন্দেহে গর্হিত কাজ। এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তার বিচার দাবি করছে বিএনপি।’

তিনি বলেন, ‘আদালত প্রাঙ্গণে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। এ রকম একটি স্পর্শকাতর জায়গায় মানুষ নিরাপত্তা প্রত্যাশা করে।
আর সেখানে কেউ বেআইনি কাজ করবে সেটি তো হতে পারে না।’

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘এ ঘটনাকে কেন্দ্র করে কোনো কোনো দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই, ৫ আগস্টের পর থেকে আমাদের চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট বার্তা দিয়েছেন, দলের ভেতর কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং অনৈতিক কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা যখন কারাগারে ছিলাম তখনো জেলে থেকে সবাইকে সুশৃঙ্খল রাখার চেষ্টা করেছি।
এখন পর্যন্ত বিএনপির যেসব নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, সেসব অভিযোগের ভিত্তিতে চার সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এতেই প্রমাণিত হয় বাংলাদেশে শান্তি, স্বস্তি এবং গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। গণতন্ত্রমনা মানুষ যাতে গণতন্ত্র চর্চা করতে পারে তা নিশ্চিত করতেই আমরা বদ্ধপরিকর।’

বাংলাদেশ সময়: ২৩:২০:০৯   ২৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন
বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন
ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী
মানবতার ফেরিওয়ালা আকাশ মিয়া: দগ্ধ প্রতিবন্ধী নীলার মুখে ফিরল আশার হাসি
নগরকান্দায় শামা ওবায়েদ: দিনব্যাপী সফরে মতবিনিময়, উঠান বৈঠক ও শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা
গভীর রাতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ