জামালপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে ২ ঘণ্টা অবস্থান কর্মসূচি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে ২ ঘণ্টা অবস্থান কর্মসূচি
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫



জামালপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে ২ ঘণ্টা অবস্থান কর্মসূচি

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ২ ঘণ্টা অবস্থান কর্মসূচির ধারাবাহিকতায় জামালপুরের সরিষাবাড়ীতেও এ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ লুৎফর রহমান কর্মসূচিতে সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান তা সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সরিষাবাড়ী উপজেলা শাখার উপদেষ্টা আনোয়ারুল কবির শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা খাতুন ও স্বাস্থ্য সহকারী হাবিবা আক্তার প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে বক্তারা তাদের ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:
* স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান।
* ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ।
* টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।
* পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।

অবস্থান কর্মসূচিতে বক্তারা হুঁশিয়ারি দেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে এই আন্দোলন চলমান থাকবে। কর্মসূচিতে সরিষাবাড়ী উপজেলার শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:৪৩:৩৪   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
ফরিদপুরের ভাঙ্গায় ৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
বিচার যখন আইনি মারপ্যাঁচে বন্দি, মাদক নির্মূলে বাধা কোথায়?
আল কোরআন ও আল হাদিস
আলোকিত লালমনিরহাট গড়তে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিলেন ত্রাণমন্ত্রী
শিক্ষকরাই গড়বেন আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিতে হবে : মির্জা ফখরুল
ন্যায়হীন সমাজে স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয় : মইনুদ্দিন আহমাদ
কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করছে : সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ