নড়াইলে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

প্রথম পাতা » খুলনা » নড়াইলে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫



নড়াইলে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

জেলায় আজ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে এ কর্মশালায় গ্রাম আদালত সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা তথ্য কর্মকর্তা মো. রোস্তম আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত চালু থাকায় ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিনাখরচে আইনী সেবা পাচ্ছেন। এই আদালতে তিনলাখ টাকা মূল্যমানের বিরোধ নিস্পত্তি সম্ভবপর হচ্ছে। গ্রাম্য সালিশ কোন আইনী কাঠামো নয়। গ্রাম আদালতের রায় আইনী কাঠামোতে স্বীকৃতি পায়। সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দুস্থ নারী-পুরুষ কোন আইনজীবী নিয়োগ ছাড়াই নিজে গ্রাম আদালতে মামলা দায়েরের মাধ্যমে নায্য বিচার পেতে পারেন।

অনুষ্ঠানে জানানো হয়, জেলার তিনটি উপজেলার ৩৯টি ইউনিয়নে গ্রাম আদালত চালু রয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত জেলার ৩৯টি ইউনিয়নে গ্রাম আদালতে মোট ৯২১টি মামলা দায়ের এবং ৮৮৮টি মামলা নিস্পত্তি হয়েছে। জমির মূল্যমানসহ টাকা আদায় হয়েছে এককোটি দুইলাখ ৬৩ হাজার ৯৮০ টাকা।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৫৮   ২৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ