জামালপুরে পিংনা ইউনিয়ন যুবদলের বিক্ষোভ, আহ্বায়ক কমিটি গঠনের দাবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে পিংনা ইউনিয়ন যুবদলের বিক্ষোভ, আহ্বায়ক কমিটি গঠনের দাবি
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫



জামালপুরে পিংনা ইউনিয়ন যুবদলের বিক্ষোভ, আহ্বায়ক কমিটি গঠনের দাবি

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা পূর্বের কমিটি ভেঙে দ্রুত নতুন আহ্বায়ক কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর ৩টায় পিংনা সুজাত আলী কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পিংনা বাজার, আমতলা মোড় হয়ে পিংনা কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানেই একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সাবেক ছাত্রদল সভাপতি মজনু মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন নুরুল ইসলাম মন্ডল, মোখলেসুর রহমান রাজু, বদিউজ্জামান বদি, মোঃ মকবুল হোসেন প্রমুখ।

এছাড়াও সেলিম রেজা, রাজিবুল ইসলাম ইয়াসিন, মোঃ শাহেন শাহ, সুমন মিয়া, রাসেল মিয়া ও মনোয়ারুল ইসলাম বাবুসহ ইউনিয়ন যুবদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, ২০২০ সালের ১১ ডিসেম্বর পিংনা ইউনিয়ন যুবদলের তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছিল। এই কমিটিতে মিজানুর রহমান সভাপতি, জিয়াউর রহমান সাধারণ সম্পাদক এবং শাহ জামাল সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিগত দিনে এই কমিটির কোনো কার্যক্রম না থাকায় ইউনিয়ন যুবদল গভীর অসন্তোষ প্রকাশ করে। তারা অবিলম্বে পূর্বের কমিটি ভেঙে দিয়ে দ্রুত একটি আহ্বায়ক কমিটি গঠন করে তার মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান।

বক্তারা আরও হুঁশিয়ারি দেন যে, যতদিন পর্যন্ত পূর্বের কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা না হবে, ততদিন তাদের আন্দোলন চলবে। তারা দাবি করেন, দলের সাংগঠনিক নিয়ম-নীতি মেনেই নতুন কমিটি গঠন করতে হবে, অন্যথায় কোনো কমিটি মানা হবে না।

এ বিষয়ে পিংনা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের তিন সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটি গঠিত হয়েছে। আর পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কোনো অনুমোদন উপজেলা কমিটি দেয়নি। আমরা একটা কমিটির তালিকা করে পাঠিয়েছি কিন্তু সেটি অনুমোদন হয়নি। উপজেলার কমিটির ঊর্ধ্বে তো আর আমরা না।”

বাংলাদেশ সময়: ২১:২৮:৪১   ৩৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালুর উদ্যোগ সরকারের
নারায়ণগঞ্জে কনস্টেবল নিয়োগের প্রথম দিনে উত্তীর্ণ ২২২ প্রার্থী
বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে - স্পীকার
নগরকান্দায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে তালমা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল
সার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাংশায় ট্রাফিক আইন অমান্য করায় ১৪টি মামলা, মোবাইল কোর্টে বিভিন্ন অঙ্কের জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ